ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন চক্রবর্তী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডান হাতের জটিল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাইপাস সংলগ্ন একটি হাসপাতাল থেকে শনিবার ছাড়পত্র পাওয়ার পর তিনি বাড়ি ফেরেন। চিকিৎসাধীন সময়ে চিকিৎসক ও নার্সদের কাছ থেকে পাওয়া সেবায় সন্তুষ্টি প্রকাশ করে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেতা।

হাসপাতাল থেকে বের হওয়ার সময় মিঠুন চক্রবর্তী বলেন, ‘তিন দিন চোখের নিমেষে কেটে গেল। বুঝতেই পারিনি। সব চিকিৎসককে আমার কৃতজ্ঞতা জানাই। বিশেষজ্ঞদের পুরো টিম যারা আমাকে সুস্থ করে তুললেন, তাদের অনেক ধন্যবাদ।’ তিনি আরও জানান, অস্ত্রোপচারের দিনই তিনি হাতের আঙুল দিয়ে কোনো কিছু ধরার সক্ষমতা ফিরে পাওয়ার অনুভূতি পেয়েছিলেন।

গত বৃহস্পতিবার মিঠুনের ডান হাতে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছিল। এর আগে একই হাতের কনুইয়ের অংশে একটি অস্ত্রোপচার হয়েছিল তাঁর। সেই পুরোনো অস্ত্রোপচারের সময় ব্যবহৃত একটি প্লেটের সঙ্গে হাতের একটি নার্ভ আটকে যাওয়ায় পরবর্তী সময়ে জটিলতা তৈরি হয়। এছাড়া প্লেটের স্ক্রুগুলোও নার্ভের ওপর চাপ সৃষ্টি করছিল।

হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ প্রসাদ কৃষ্ণন এই জটিলতা সম্পর্কে জানান, সমস্যাটি কেবল প্লেট খুলে ফেললেই সমাধান হওয়ার মতো ছিল না। প্রথমে আটকে যাওয়া নার্ভটিকে আলাদা করে মুক্ত করতে হয়েছে। এরপর সেটিকে এমন একটি অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে নার্ভের ওপর আর কোনো চাপ না পড়ে এবং হাতের স্বাভাবিক কার্যক্ষমতা পুরোপুরি ফিরে আসে। অস্ত্রোপচারের পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। তাঁর শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে হাসপাতালে ভর্তি হওয়ার পর মিঠুন চক্রবর্তীকে দেখতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার সকালে তিনি এই অভিনেতার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া ওই দিন রাতে হাসপাতালে গিয়ে তাঁর খোঁজখবর নেন অভিনেতা দেবও। চিকিৎসাধীন সময়ে তাঁদের এই সাক্ষাতের বিষয়টি বেশ আলোচনায় আসে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন চক্রবর্তী

আপডেট সময় : ০৪:৪২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬