ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ফুলব্রাইট স্কলারশিপ বাড়াতে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহ্দী আমিনের বৈঠক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:২০:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপের সংখ্যা বাড়ানো এবং শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক আলোচনা সম্পন্ন হয়।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি অফিসার স্কট হার্টম্যান এবং সিতারাম সিরিন। বৈঠককালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিক্ষা খাতের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল প্রতিবছর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ কীভাবে আরও বৃদ্ধি করা যায়। এর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের জন্য আরও বেশি স্কলারশিপ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। এছাড়া শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় (এক্সচেঞ্জ) প্রোগ্রাম সম্প্রসারণ এবং বাংলাদেশে ভাষা শিক্ষার প্রসার ও দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্র কীভাবে ভূমিকা রাখতে পারে, সে বিষয়েও বিস্তারিত কথা হয়।

বৈঠকে এমন সব গবেষণার ক্ষেত্রে স্কলারশিপ দেওয়ার বিষয়ে আলোচনা হয়, যা স্থানীয় সমস্যা সমাধানে সরাসরি অবদান রাখতে পারে। বিশেষ করে স্বাস্থ্য, কৃষি, নগরায়ন, শিল্প, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তি খাতের গবেষণাকে প্রাধান্য দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সার্বিক শিক্ষা খাতের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের (অ্যালামনাই) দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার বিষয়ে উভয় পক্ষ আলোচনা করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ফুলব্রাইট স্কলারশিপ বাড়াতে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহ্দী আমিনের বৈঠক

আপডেট সময় : ০৮:২০:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬