ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ব্লু স্কাই স্কুলের ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা, পরিদর্শনে শিক্ষামন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:১৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ এয়ারফোর্স পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার রাজধানী তেজগাঁও পুরাতন বিমানবন্দরের মাঠের পাশে অবস্থিত স্কুলটি পরিদর্শনের সময় তিনি অটিস্টিক শিশুদের জন্য পরিচালিত এই প্রতিষ্ঠানের ব্যয় কমানো এবং সাধারণ পরিবারের সন্তানদের ভর্তি প্রক্রিয়া সহজ করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, মন্ত্রী প্রতিষ্ঠানটির বর্তমান টিউশন ফি অত্যন্ত ব্যয়বহুল বলে উল্লেখ করেছেন। অটিস্টিক শিশুদের জন্য বিশেষায়িত শিক্ষাব্যবস্থা অত্যন্ত খরচসাধ্য এবং অনেক ক্ষেত্রে একজন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক নিয়োজিত থাকেন। পরিদর্শনকালে ড. এহছানুল হক মিলন বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং স্কুলটির সুবিধাদি বৃদ্ধি ও আর্থিক ব্যয় কিভাবে কমিয়ে আনা যায়, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তাকে নির্দেশনা দিয়েছেন বলে জানান।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, স্কুলের শিক্ষিত অভিভাবকদের প্রশিক্ষণ দিয়ে তাদের কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে পরিকল্পনা করা হবে। তিনি স্কুলটির আধুনিকায়ন ও বিশেষায়িত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে অটিজমের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি সহায়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

পরিদর্শনকালে স্কুলটির গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার কমডোর মো. আব্বাস আলী, এয়ারফোর্স হেডকোয়ার্টারসের শিক্ষা বিভাগের পরিচালক এয়ার কমোডর ইমরানুর রহমান এবং ব্লু স্কাই স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নুর উল্লাহ উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, একজন শিক্ষক পাঁচজনের বেশি শিক্ষার্থী ম্যানেজ করতে পারেন না, যেহেতু তারা অটিস্টিক। এটা অত্যন্ত ব্যয়বহুল। কোন কোন ক্ষেত্রে বিশেষায়িত প্রতিজন শিক্ষক ১ জনকে দেখাশোনা করেন। ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, স্কুলটির কিছু ক্লাসে একজন ছাত্রের বিপরীতে একজন শিক্ষকও আাছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ব্লু স্কাই স্কুলের ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা, পরিদর্শনে শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৭:১৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬