সংবাদ শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০২:৪৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ফল প্রকাশ করে। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ২৭ কর্মদিবসের মধ্যে ফলাফল প্রকাশের এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
২০২৪ সালের এই ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষায় সারা দেশের মোট ১ লাখ ৮৪ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। সারা দেশের ৬৫২টি কেন্দ্রে ১ হাজার ৯০৮টি কলেজের নিয়মিত, অনিয়মিত এবং মানোন্নয়ন পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, পরীক্ষায় গড় উত্তীর্ণের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ।
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৪২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৪২
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh




























