বিজ্ঞান-প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি: প্রেসিডেন্ট
- আপডেট সময় : ১১:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানসম্পন্ন ও উদ্ভাবনী শিক্ষা এবং গবেষণার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি। বৃহস্পতিবার বঙ্গভবনে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (সিইউএসটি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
প্রেসিডেন্টের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে জানায়, সাক্ষাতে প্রেসিডেন্ট বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও গবেষণা-সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন।
সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল মার্কেটিং ও নার্সিংয়ের মতো কর্মমুখী শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। প্রতিনিধিদল প্রেসিডেন্টের দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় প্রেসিডেন্টের সামরিক সচিব ও সচিবসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), রেজিস্ট্রার, ট্রেজারার ও ট্রাস্টি বোর্ডের সদস্য উপস্থিত ছিলেন।





























