ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের উচ্চপর্যায়ে বড় রদবদল, ১০ কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের প্রস্তুতি, যুক্ত হলো নতুন সুবিধা সৌদি আরবে আরামকোর স্থাপনায় হামলায় বাংলাদেশি যুবক নিহত ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে সিজেপি’র গণ-সমাবেশের ডাক, গ্রেপ্তারের আশঙ্কা অবশেষে নিয়োগপত্র পেলেন ভিটেবাড়িহীন মিশন আচার্য সরকারি চাকরিজীবীদের অক্টোবরের বেতনের সঙ্গেই মিলবে ৩ মাসের বকেয়া নৌপথে যুক্তরাজ্যে আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত: গর্ভবতী মায়েদের পাশে ডা. তাইফ ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রেসিডেন্টের সাংবাদিকদের দাবিতে রাবি হল প্রাধ্যক্ষকে অব্যাহতি, ৩ দিনে তদন্তের নির্দেশ

তরুণদের যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক চিন্তার বিকাশে জোর ডেপুটি স্পিকারের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৩৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে তরুণদের যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক চিন্তার বিকাশ ঘটানোর পাশাপাশি মুক্তবুদ্ধির চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক জাতীয় আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করে।

ডেপুটি স্পিকার বলেন, তরুণরা দেশের ভবিষ্যৎ। তাদের মধ্যে যুক্তিবোধ, সহনশীলতা ও দায়িত্বশীল নেতৃত্বের গুণাবলি তৈরি করা প্রয়োজন। বিতর্ক মানুষকে যুক্তি দিয়ে কথা বলা এবং অন্যের মতামত শোনার অভ্যাস গড়ে তোলে। এই চর্চা কেবল শিক্ষাপ্রতিষ্ঠানে সীমাবদ্ধ না রেখে জাতীয় সংসদসহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, দেশের স্বার্থে দল-মত নির্বিশেষে সবার মধ্যে ঐক্য গড়ে তোলা জরুরি। পারস্পরিক মতপার্থক্য থাকলেও যুক্তি ও আলোচনার মাধ্যমে তা মোকাবিলা করার মানসিকতা তৈরি করতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। পড়াশোনার পাশাপাশি বিতর্কসহ বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকাণ্ডে যুক্ত হলে শিক্ষার্থীদের জ্ঞান ও চিন্তার পরিধি বাড়ে এবং সৃজনশীলতা ও আত্মবিশ্বাস তৈরি হয়। তিনি শিক্ষার্থীদের অন্যের মতামতের প্রতি সম্মান প্রদর্শন এবং সৎ, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি মো. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ শাহ শামীম আহমেদ, ক্লাবের মডারেটর মো. হারুন-অর-রশীদ এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. সাজিদ হাসান ও সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত।

আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতায় দেশের ২৪টি বিতর্ক দল অংশ নেয় এবং মোট ৭২ জন বিতার্কিক এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং অমর একুশে হল ডিবেটিং ক্লাব রানার্সআপ হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

তরুণদের যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক চিন্তার বিকাশে জোর ডেপুটি স্পিকারের

আপডেট সময় : ১১:৩৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬