ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার অবসরের ইঙ্গিত দিলেন মেসির দীর্ঘদিনের সতীর্থ নিকোলাস তালিয়াফিকো নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছে সন্দেহজনক স্যুটকেস ঘিরে বোম আতঙ্ক পথঘাট পরিচ্ছন্ন রাখা ঈমানের দাবি ও সদকার সওয়াব গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর বার্সেলোনায় ফিরল ‘এমএসএন’ যুগের স্মৃতি, রাফিনিয়া-ইয়ামালদের গোলবন্যা রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লঞ্চ ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি মালিকদের যুদ্ধ জিতলে লুটের মালে বিজয়ীরই অধিকার, জাতিসংঘে ঘোষণা ট্রাম্পের বগুড়া সিটি কর্পোরেশনের দুই প্রশাসনিক পদে সেনা কর্মকর্তাদের নিয়োগ

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২: ১৪। সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা কলেজ লাইব্রেরি প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের হল পাড়াসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে বিজয়-২৪ হলের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল—‘লিখিত যার শক্ত, চাকরি তার প্রাপ্য’, ‘ভাইভা নিয়ে স্বজনপ্রীতি, চলবে না চলবে না’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’ এবং ‘সারা বাংলায় খবর দে, ভাইভা প্রথার কবর দে’।

বিক্ষোভ মিছিলে নেতৃত্বদানকারী এক শিক্ষার্থী জানান, তারা লাইব্রেরিতে অধ্যয়নরত অবস্থায় এই সিদ্ধান্তকে জাতীয় ইস্যু হিসেবে বিবেচনা করে তাৎক্ষণিকভাবে এই বিক্ষোভের আয়োজন করেন। তার মতে, চাকরির নিয়োগ পরীক্ষায় হঠাৎ করে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধি করা অযৌক্তিক। এই প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে তারা বুধবার (৯ সেপ্টেম্বর) কলেজের শহিদ মিনারের সামনে পুনরায় বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য যে, গত ৬ সেপ্টেম্বর প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি মন্ত্রণালয়, বিভাগ এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থায় ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় সমান ৫০ নম্বর রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

আপডেট সময় : ১০:৪৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬