ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিনিসিয়ুস জুনিয়রকে রিয়াল ছাড়ার পরামর্শ দিলেন কোচ হোসে মরিনহো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরপর দুই দিন গরুভোজ ঘিরে বিতর্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে শিশুসহ ১৭ জনের মৃত্যু, আহত ৩৫ ছাড়পত্রহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু ও প্রশাসনিক ব্যর্থতা কেন্দুয়ায় মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ জনের ৬ মাসের কারাদণ্ড ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের ইঙ্গিত দিলেন জেডি ভ্যান্স মিরপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ডা. শফিকুর রহমানের প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে ভাতা বাড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার পুলিশ হেফাজতে

পুঁজিবাজারের কার্যক্রমে হাতে-কলমে শিক্ষা পেলেন ইডিইউ শিক্ষার্থীরা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঁজিবাজারের কার্যক্রম ও এর প্রায়োগিক দিক সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের লক্ষ্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের প্রায় ৭০ জন শিক্ষার্থী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) কার্যালয় পরিদর্শন করেছেন। বুধবার (২০ আগস্ট) চট্টগ্রামের আগ্রাবাদে সিএসইর কার্যালয়ে ‘আন্ডারস্ট্যান্ডিং বিজনেস’ শীর্ষক এই শিক্ষা সফরের আয়োজন করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। একটি কার্যকর পুঁজিবাজার গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের পেশাদারত্ব, দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করা অপরিহার্য। তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে তরুণদের বহুমাত্রিক দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। এই শিক্ষা সফর শিক্ষার্থীদের শেয়ার লেনদেন, নিষ্পত্তি, বিনিয়োগকারী সুরক্ষা, বাজার পর্যবেক্ষণ এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বাস্তব ধারণা পেতে সহায়তা করবে।

এম সাইফুর রহমান মজুমদার জানান, সিএসই বর্তমানে বাংলাদেশের পুঁজিবাজারে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে, যা দেশের পুঁজিবাজারের জন্য একটি মাইলফলক হিসেবে গণ্য হতে পারে। তিনি একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও নিয়ন্ত্রক কাঠামো সম্পর্কে প্রায়োগিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

সিএসইর জেনারেল ম্যানেজার ও রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ মর্তুজা আলম বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে পুঁজিবাজারের নেতৃত্বে থাকবেন। তাই শিক্ষাজীবন থেকেই এ বিষয়ে গবেষণা ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করা জরুরি। তিনি উল্লেখ করেন, পুঁজিবাজারে কেবল বিনিয়োগকারী হিসেবেই নয়, বরং উদ্যোক্তা, পরামর্শক, প্রশিক্ষক ও বাজার পর্যবেক্ষক হিসেবেও ক্যারিয়ার গড়ার ব্যাপক সুযোগ রয়েছে।

ইডিইউর ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক এ কাইয়ুম চৌধুরী বলেন, যারা ভবিষ্যতে পুঁজিবাজারের সঙ্গে যুক্ত হতে আগ্রহী, তাদের জন্য এই শিক্ষা সফর অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সিএসইর ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের প্রধান এম সাদেক আহমেদ পুঁজিবাজারের কাঠামো, আর্থিক পণ্য, ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা এবং বিনিয়োগ সচেতনতা বিষয়ে একটি উপস্থাপনা প্রদান করেন। অনুষ্ঠানে সিএসইর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং শিক্ষার্থীরা ভবিষ্যতে পুঁজিবাজার বিষয়ক কর্মশালায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

পুঁজিবাজারের কার্যক্রমে হাতে-কলমে শিক্ষা পেলেন ইডিইউ শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৮:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬