ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপন তৎপরতায় জড়িত ঢাবি শিক্ষকদের বিষয়ে তদন্ত কমিটি গঠন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:২৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন এবং আইন অনুষদের ডিন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন তৎপরতা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যে ৫৮ জন শিক্ষকের নাম ইতিমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রতিবেদনটিতে অভিযোগ করা হয়েছে যে, ওই শিক্ষকরা ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে গোপন তৎপরতায় যুক্ত ছিলেন। সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে সার্বিক তথ্য পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে গঠিত তদন্ত কমিটি। ইতিমধ্যে কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভবিষ্যতে যদি আরও কোনো শিক্ষকের নাম শনাক্ত হয়, তবে তদন্ত কমিটি তাদের বিষয়েও খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ পেশ করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

গোপন তৎপরতায় জড়িত ঢাবি শিক্ষকদের বিষয়ে তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০৯:২৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬