ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায় কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত’ ঘোষণা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল বিশ্ববিদ্যালয়কে আনুষ্ঠানিকভাবে দেশের ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এই ঐতিহাসিক সিদ্ধান্তটি গৃহীত ও পাস হয়।

২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ শুরু হয়। এই গণ-অভ্যুত্থানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অদম্য সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকা ছিল অনন্য। বিশেষ করে ১৮ জুলাই ২০২৪ তারিখে স্বৈরাচারী সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডাররা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং সংলগ্ন মহাসড়কে শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালায়। সেদিন সাধারণ শিক্ষার্থীরা বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডের মুখে বুক চিতিয়ে দাঁড়িয়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিল।

শিক্ষার্থীদের অদম্য প্রতিরোধের মুখে সেদিন স্বৈরাচারের পেটোয়া বাহিনী পিছু হটতে বাধ্য হয়। ১৮ জুলাই বিকেলেই তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে ক্যাম্পাস ত্যাগ করে। এই সাহসী প্রতিরোধই পরবর্তীতে বরিশালে স্বৈরাচার পতনের আন্দোলনকে চূড়ান্ত রূপ প্রদান করেছিল।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানান, সিন্ডিকেটে পাস হওয়া এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: মামুন অর রশীদ বলেন, ১৮ জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয় প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত ক্যাম্পাস হিসেবে সিন্ডিকেট সভায় সবার সম্মতিক্রমে পাশ হয়েছে। এরপর এটি চ্যান্সেলর বরাবর পাঠানো হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত’ ঘোষণা

আপডেট সময় : ০৪:৪১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬