ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১ বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের তেলুগু তারকা নানির ক্যারিয়ার, সম্পদ ও আসন্ন সিনেমার গল্প জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী

চামড়া শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে: রুহুল কবির রিজভী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:২৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের চামড়া ও চামড়াজাত পণ্যকে আধুনিক প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব করার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে এর অবস্থান সুদৃঢ় করার তাগিদ দিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তেজগাঁওয়ের বিসিক ভবনে পাঁচ দিনব্যাপী ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অভিনথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এই মেলার আয়োজন করেছে।

রুহুল কবির রিজভী বলেন, বৈশ্বিক বাজারে দেশের চামড়ার অবস্থান মজবুত করতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনশক্তি তৈরি, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং পরিবেশ সুরক্ষার কোনো বিকল্প নেই। একই সঙ্গে তিনি গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখা ঐতিহ্যবাহী বয়ন, রং করা, জুতা তৈরি ও কারুশিল্পের মতো ক্ষুদ্র ও কুটির শিল্পকে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে সমন্বয় করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর দেন তিনি। এ সময় বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়ার আন্তর্জাতিক স্বীকৃতির কথা উল্লেখ করে সঠিক নীতি ও মানসম্মত উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান উপদেষ্টা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ। তিনি জানান, চামড়া শিল্পের উন্নয়ন, উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণ এবং ক্রেতা ও অংশীজনদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিসিক নকশা কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেওয়া উদ্যোক্তাদের পাশাপাশি ঐতিহ্যবাহী হাজারীবাগ এবং দেশের সুপরিচিত প্রতিষ্ঠান ‘বাটা’ অংশ নিয়েছে।

তেজগাঁওয়ের বিসিক ভবনে আয়োজিত এই মেলাটি ১৬ থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল থেকে ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় মোট ৪৯টি স্টল রয়েছে, যার মধ্যে ৪৩টিতে চামড়া ও চামড়াজাত পণ্য এবং ৫টিতে খাদ্য ও খাদ্যজাত পণ্যের উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

চামড়া শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে: রুহুল কবির রিজভী

আপডেট সময় : ০৭:২৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬