ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড় নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১ বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের তেলুগু তারকা নানির ক্যারিয়ার, সম্পদ ও আসন্ন সিনেমার গল্প

যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের প্রভাবে আমেরিকানদের জীবনযাত্রার ব্যয়ের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। এর মধ্যে দেশটিতে ডিজেলের দাম পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে। যুক্তরাষ্ট্রে ট্রাক, ট্রেন, নৌযান, বাস, কৃষি এবং নির্মাণকাজে ব্যবহৃত যানবাহনের প্রধান জ্বালানি হলো ডিজেল। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম দাঁড়িয়েছে ৫.৮৫ ডলার, যা এক বছর আগে ছিল গড়ে ৩.৭১ ডলার।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর জ্বালানির যে সর্বোচ্চ দাম দেখা গিয়েছিল, বর্তমান দাম সেটিকেও ছাড়িয়ে গেছে। জ্বালানির এই ঊর্ধ্বগতি আগামী নভেম্বরের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন ভোটারদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের সব অঞ্চলে জ্বালানির দাম সমান হারে বাড়েনি। এএএর তথ্য অনুযায়ী, পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে ডিজেলের দাম অন্য অঞ্চলের তুলনায় অনেক বেশি। এর পেছনে করের পার্থক্য এবং তেল উৎপাদন কেন্দ্রগুলো থেকে এসব রাজ্যের ভৌগোলিক দূরত্বের প্রভাব রয়েছে। উদাহরণস্বরূপ, ওয়াশিংটন অঙ্গরাজ্যে বর্তমানে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ৬.৮১ ডলার, যেখানে এক বছর আগে এই দাম ছিল ৫.০৩ ডলার।

ডিজেলের পাশাপাশি যুক্তরাষ্ট্রে পেট্রোলের দামও ঐতিহাসিকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম ৪.১৫ ডলার, যা এক বছর আগের ৩.২০ ডলার থেকে বেশি। গত ২৮ ফেব্রুয়ারি ইরান সংঘাত শুরু হওয়ার পর থেকেই জ্বালানির দাম দ্রুত বাড়তে শুরু করে, যার পেছনে পাইকারি বাজারে অপরিশোধিত তেলের দামের বড় ধরনের উল্লম্ফন কাজ করছে।

জ্বালানির এই মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি ভেনেজুয়েলার সঙ্গে একটি তেল চুক্তির মাধ্যমে সব আমেরিকানের জন্য গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে

আপডেট সময় : ০৮:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬