ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

৭ সেপ্টেম্বর থেকে আমানতকারীদের টাকা ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি হিসাবের গ্রাহকদের মূল আমানতের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকেরা তাঁদের হিসাব থেকে জমানো সম্পূর্ণ মূল অর্থ বা প্রিন্সিপাল অ্যামাউন্ট এককালীন তুলতে বা নগদায়ন করতে পারবেন। তবে এই অর্থ উত্তোলনের ক্ষেত্রে গ্রাহকেরা কোনো মুনাফা পাবেন না। এই কার্যক্রমের জন্য আগামী মঙ্গলবার থেকেই ব্যাংকের শাখাগুলোতে আবেদন গ্রহণ শুরু হবে।

ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ও অপারেশনসের প্রধান সমন্বয়ক এ এফ সাব্বির আহমদ স্বাক্ষরিত এক বিশেষ প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বিভাগীয় প্রধান, জোনাল প্রধান ও শাখা ব্যবস্থাপকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকেই ব্যক্তি হিসেবে স্বাভাবিক লেনদেন শুরুর কথা থাকলেও, শাখার নগদ টাকার রিকুইজিশন, কেন্দ্রীয় ব্যাংক থেকে জোগান নিশ্চিতকরণ এবং ঝুঁকিমুক্ত ক্যাশ ব্যবস্থাপনার প্রস্তুতির জন্য ৭ সেপ্টেম্বর পর্যন্ত সময় নেওয়া হয়েছে।

গ্রাহকেরা আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী এবং বিভিন্ন মেয়াদি হিসাব যেমন এমটিডিআর ও ডিপিএস থেকে মূল টাকা তুলে নিতে পারবেন। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব গ্রাহক হিসাব বন্ধ না করে চালু রাখবেন, তাঁরা চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পেতে থাকবেন। ব্যাংকটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে ভবিষ্যতে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ থাকবে।

গ্রাহকদের আস্থা ফেরাতে ব্যাংক কর্তৃপক্ষ ১ সেপ্টেম্বরকে একটি বিশেষ দিবস হিসেবে পালন করার নির্দেশনা দিয়েছে। এ দিন শাখাগুলো সুন্দরভাবে সাজানো, কর্মকর্তাদের মার্জিত পোশাকে উপস্থিতি, গ্রাহকদের ফুল বা উপহার দিয়ে অভ্যর্থনা জানানো এবং জ্যেষ্ঠ নাগরিক, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গ্রাহক সেবার ভিডিও চিত্র ধারণ করারও নির্দেশনা রয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির কারণে এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে এই সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে। ব্যাংকগুলোতে প্রায় ৭৬ লাখ আমানতকারীর এক লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবে রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। এই পাঁচ ব্যাংকের মোট ১ লাখ ৯২ হাজার কোটি টাকা ঋণের ৮৬ শতাংশই খেলাপি এবং মূলধন ঘাটতি দেড় লাখ কোটি টাকার বেশি। সরকারি মালিকানাধীন এই ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা সরবরাহ করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

৭ সেপ্টেম্বর থেকে আমানতকারীদের টাকা ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক

আপডেট সময় : ০৫:০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬