ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র ও গণতন্ত্র মজবুত হবে: মির্জা ফখরুল সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ-অবরোধের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ ২০২৭ সালের জুনে শুরু হতে পারে নিকোলাস মাদুরোর বিচার ঝিনাইদহে আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও ময়মনসিংহে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নিখোঁজ যুবকের মরদেহ খুলনার বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘরে মিলল যুবকের গলাকাটা মরদেহ জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা ঝিনাইদহে বিজয় দিবসের আগেই বীরশ্রেষ্ঠ হামিদুরের নতুন ভাস্কর্য, কমিটি গঠন পোশাক খাতের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সহায়তা চাইল বিজিএমইএ গোপালগঞ্জে বিচারকের ছুড়ে মারা পেপারওয়েটে আইনজীবী আহত, আমলি ক্ষমতা প্রত্যাহার

পোশাক খাতের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সহায়তা চাইল বিজিএমইএ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সংকট কাটিয়ে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে সরকার ও নীতিনির্ধারকদের কাছে বিশেষ সহায়তা চেয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে এই দাবি ও প্রস্তাবগুলো তুলে ধরে। বৈঠকে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং উপদেষ্টা মাহদি আমিন উপস্থিত ছিলেন।

বৈঠকে পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, ভবিষ্যৎ সম্ভাবনা, পণ্য বৈচিত্র্যকরণ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়। শিল্প মালিকরা জানান, সাম্প্রতিক জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং বিকল্প উপায়ে কারখানা চালাতে গিয়ে অতিরিক্ত খরচ বাড়ছে। তাই কারখানা সচল রাখতে গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়া কাস্টমস, ব্যাংকিং ও ইউটিলিটি সেবা দ্রুত নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষ ব্যবস্থা চালুর ওপর জোর দেওয়া হয়।

অন্যান্য দাবির মধ্যে রয়েছে কাস্টমস বন্ড অডিট সহজীকরণের জন্য পেশাদার অডিট ফার্মের মাধ্যমে বার্ষিক অডিট সম্পন্ন করার স্থায়ী নীতিমালা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে জরুরি ভিত্তিতে একটি অস্থায়ী কার্গো শেড নির্মাণ। এছাড়া গাজীপুরে পোশাক শ্রমিকদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের লক্ষ্যে খাস জমি বরাদ্দের আবেদন জানানো হয়েছে। কারখানার সম্প্রসারণে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) পরিপালন সহজ করার প্রস্তাবও দিয়েছে বিজিএমইএ। বেনাপোল স্থলবন্দরে সুতা আমদানি সহজ করতে এবং ভারতে রপ্তানি বাড়াতে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ-এর যৌথ সেবা কেন্দ্র স্থাপনের অনুমতি চাওয়া হয়েছে।

বৈঠকে বিজিএমইএ নেতৃবৃন্দ টেক্সটাইল বর্জ্য পুনর্ব্যবহারে তাদের চলমান উদ্যোগগুলো তুলে ধরেন। এছাড়া আগামী নভেম্বর ২০২৬-এ অনুষ্ঠিতব্য ‘বাটেক্সপো ২০২৬’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়, যা তিনি গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী পোশাক শিল্পের অবদানের প্রশংসা করে বন্ধ কারখানা সচল করা ও শিল্পের সুরক্ষা নিশ্চিত করতে সব ধরনের নীতি সহায়তার আশ্বাস দিয়েছেন। সমস্যা সমাধানে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী, অর্থ উপদেষ্টা এবং বিজিএমইএ সভাপতিকে নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

পোশাক খাতের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সহায়তা চাইল বিজিএমইএ

আপডেট সময় : ১১:০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬