ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্লপ ও জাভির নতুন শুরুর ম্যাচে ড্র জার্মানি-নেদারল্যান্ডসের ছাতকে ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ ট্রাম্প-শি বৈঠক: বিশ্বমঞ্চে দুই পরাশক্তির নতুন সমীকরণ ন্যাটো দেশে রাশিয়ার ‘সীমিত’ হামলার সতর্কতা ডেনমার্কের এশিয়ান গেমসে জিন্নাতের ব্রোঞ্জ, ঘুচল বাংলাদেশের ৪০ বছরের অপেক্ষা বয়স লুকিয়ে পর্দায় অভিনয় করবেন না দীপা খন্দকার হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বক্তব্য ঘিরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ পল্টন থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করল ডিএসসিসি নেতানিয়াহু মঞ্চে উঠতেই জাতিসংঘে প্রতিনিধিদের গণ-ওয়াকআউট জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল, আলোচনায় নবম পে-স্কেল ও নতুন ঋণ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে আগামী রোববার (১২ জুলাই) ঢাকায় আসছে। আইএমএফের বাংলাদেশ মিশন প্রধানের নেতৃত্বে প্রতিনিধিদলটি ১৬ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এই সফরকালে সরকারের নতুন ঋণ কর্মসূচি, অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি, বাজেট সহায়তার শর্ত এবং নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

সফরের সময় প্রতিনিধিদলটি অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ব্যাংকসহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠক করবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয় অর্থের উৎস, এর সামষ্টিক অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব এবং অর্থায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় হওয়া ঋণচুক্তির পরিবর্তে নতুন সংস্কার এজেন্ডা, ব্যাংকিং খাতের পুনর্গঠন এবং রাজস্ব ব্যবস্থার সংস্কারের মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। এসব উদ্যোগ বাস্তবায়নে আইএমএফের কাছে প্রস্তাবিত নতুন ঋণ প্যাকেজ নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। সফরের প্রথম দিন অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে রাজস্বনীতি, জাতীয় বাজেট এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থায়ন পরিকল্পনা পর্যালোচনা করার কথা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল, আলোচনায় নবম পে-স্কেল ও নতুন ঋণ

আপডেট সময় : ০৬:১৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬