ঢাকা ১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মিরপুরে টানা দ্বিতীয় দিন ডিএনসিসির ফুটপাত উচ্ছেদ অভিযান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুরে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও হকারদের অস্থায়ী দোকান উচ্ছেদে টানা দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে মিরপুর-১০ গোলচত্বর ও এর আশপাশের এলাকা এবং সংলগ্ন হোপ মার্কেট এলাকায় এই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

অভিযান চলাকালে ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। পরে সিটি করপোরেশনের ট্রাকে করে এসব স্থাপনার ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়া হয়। ফুটপাত দখলমুক্ত করার এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা স্বাগত জানিয়েছেন। তবে অনেক স্থানীয় বাসিন্দা ও পথচারী হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে উচ্ছেদের পাশাপাশি তাদের পুনর্বাসন ও নির্দিষ্ট স্থানে ব্যবসার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে উচ্ছেদ হওয়া কয়েকজন হকার অভিযোগ করেছেন যে, মঙ্গলবারের অভিযানের সময় পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাদের অনেক মালামাল লুট হয়েছে। এ ঘটনায় তারা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন এবং দ্রুত বিকল্প কর্মসংস্থান ও ব্যবসার জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দের দাবি জানিয়েছেন।

অন্যদিকে, মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ঘটা সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত মিরপুর মডেল থানায় তিনটি এবং কাফরুল থানায় একটিসহ মোট চারটি মামলা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মিরপুরে টানা দ্বিতীয় দিন ডিএনসিসির ফুটপাত উচ্ছেদ অভিযান

আপডেট সময় : ০১:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬