ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪৯ আলেমের বক্তব্যের জবাব হোক যুক্তিতে, গালিগালাজে নয় অন্যের গুটি না হয়ে আলেমদের নিজস্ব রাজনীতি করার আহ্বান হাসনাত আবদুল্লাহর ৭০০-৮০০ রিকশার মালিকানার অভিযোগ উড়িয়ে দিলেন গোলাম পরওয়ার আবুধাবি টেস্ট: প্রথম দিন শেষে ৮ উইকেটে ৩১৬ রান বাংলাদেশের রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও আসামি গ্রেপ্তার ১৪ বিমানবন্ধরে ভুয়া পরিচয় দিয়ে লাউঞ্জ ব্যবহার, অতিরিক্ত ডিআইজি বরখাস্ত সাপাহারে তিন মাস ধরে অচল ৮৩ প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে সত্য অনুসন্ধানে সাংবাদিকদের আহ্বান দিলারা চৌধুরীর

ডিএনসিসির ওয়াকিটকি কেনায় দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ওয়াকিটকি কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানিয়েছে, এই অনুসন্ধানের তদারকি কর্মকর্তা হিসেবে উপপরিচালক মো. আহসানুল কবির পলাশকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে, গত ১৭ আগস্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনে ওয়াকিটকি কেনায় অনিয়ম ও রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে একটি অভিযান পরিচালনা করেছিল কমিশন।

অনুসন্ধানকারী দলের তথ্য অনুযায়ী, দরপত্রের শর্তানুযায়ী পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও একটি দেশি প্রতিষ্ঠানকে ওয়াকিটকি সরবরাহের কার্যাদেশ দেওয়া হয়েছিল। অভিযোগ রয়েছে যে, ওই প্রতিষ্ঠানটি কাজ পাওয়ার জন্য একটি চীনা কোম্পানির সনদ ব্যবহার করেছে। অভিযান পরিচালনাকারী দল ডিএনসিসির প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে কথা বলে এবং এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) আকতারুল ইসলাম এসব তথ্য জানান।

‎ ‎এর আগে, ২০২৫ এর ১৭ আগস্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনে ওয়াকিটকি কেনায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছিল দুদক।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ডিএনসিসির ওয়াকিটকি কেনায় দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান

আপডেট সময় : ০৪:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬