ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে রাশিয়ার জ্বালানি: পুতিন নারায়ণগঞ্জে সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনে ওয়ালটনের সাথে চুক্তি পারমাণবিক স্থাপনা পরিদর্শন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর অস্বীকার চীনের পুতিনের সঙ্গে সফল আলোচনা, যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাবে রাশিয়া: ট্রাম্প ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ কেন খাইবার পাখতুনখাওয়ায় থমকে? দর্শনা চেকপোস্টে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার মঞ্চে এল হান্ট থিয়েটারের নতুন নাটক ‘তবুও প্রেম আসে’ সীতাকুণ্ডে কলাবাগানে তরুণীর হাত-পা বাঁধা লাশ, স্বামীসহ গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের প্রভাবে রাজধানীর বাজারে চালের দাম বৃদ্ধি ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল কেন্দ্রীয় কমিটি

সাপাহারে তিন মাস ধরে অচল ৮৩ প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর সাপাহার উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল কার্যক্রম চরম বিশৃঙ্খলার মুখে পড়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সমঝোতা চুক্তির আওতায় উপজেলার ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফাইবার অপটিক্যাল ক্যাবলের মাধ্যমে উচ্চগতির ২০ এমবিপিএস ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছিল। তবে সংযোগ চালুর কিছুদিন পরেই গত তিন মাস ধরে সেবাটি পুরোপুরি অচল হয়ে আছে।

ইন্টারনেট না থাকায় স্কুলগুলোর অনলাইন হাজিরা, দাপ্তরিক তথ্য আদান-প্রদান এবং দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম মারাত্মভাবে ব্যাহত হচ্ছে। রামাশ্রম ও ওড়ুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা এই ইন্টারনেট বিভ্রাটের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সহকারী শিক্ষক শামীম আহমেদ জানান, বর্তমানে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে হাজিরা ও দাপ্তরিক রিপোর্ট পাঠাতে হয়, যা এখন অসম্ভব হয়ে পড়েছে।

২০২৫ সালের ১৪ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মধ্যে স্বাক্ষরিত তিন বছর মেয়াদি এক সমঝোতা স্মারকের (MoU) অধীনে 'ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি)-১ম সংশোধিত' প্রকল্পের মাধ্যমে এই ইন্টারনেট সুবিধা সম্প্রসারণ করা হয়েছিল।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহেদুল্লাহ প্রামাণিক সমস্যার সত্যতা নিশ্চিত করে বলেন, গত তিন মাস ধরে বিভিন্ন স্কুল থেকে ইন্টারনেট অচল থাকার অসংখ্য লিখিত ও মৌখিক অভিযোগ পাওয়া গেছে। তিনি জানান, সংশ্লিষ্ট টেকনিক্যাল টিম ও বিভাগকে বারবার অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত আবেদন পাঠানোর প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, প্রজেক্টের আইটি ইঞ্জিনিয়ার শওকত হোসেন সুইট অভিযোগ আংশিক অস্বীকার করে দাবি করেছেন, সার্ভারে কিছু কারিগরি গোলযোগের কারণে সম্প্রতি সাময়িক সমস্যা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

সাপাহারে তিন মাস ধরে অচল ৮৩ প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট

আপডেট সময় : ০৭:৩৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬