ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদপুরে যুবশক্তি নেতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে সংঘর্ষ ইউটিউবে মুক্তি পেল নাসিম সাহনিকের মিউজিক্যাল ফিল্ম ‘হঠাৎ তুমি’ ঢামেকে অচেতন ব্যক্তিকে রেখে পালালেন দুই যুবক, মিলল পরিচয় স্তন ক্যান্সার সচেতনতায় কাল রাজধানীতে হবে গোলাপি শোভাযাত্রা শ্রীলঙ্কাকে হারিয়ে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল পাকিস্তান ইরান যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় অপমান: সিনেটর ক্রিস মারফি হুতিদের সঙ্গে যুদ্ধে জড়াতে আপাতত অনাগ্রহী ডোনাল্ড ট্রাম্প রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক দিল্লিতে বিক্ষোভের জেরে ইন্টারনেট ও ট্রেন চলাচলে কড়া বিধিনিষেধ বিতর্ক পেছনে ফেলে মাঠে ফিরতে প্রস্তুত ক্রিশ্চিয়ানো রোনালদো

দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে সত্য অনুসন্ধানে সাংবাদিকদের আহ্বান দিলারা চৌধুরীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. দিলারা চৌধুরী সংবাদকর্মীদের দলীয় অন্ধ আনুগত্য বর্জন করে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে রাষ্ট্রের চরিত্র বদলানোর চেষ্টা করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে 'মঞ্চ ২৪' আয়োজিত ‘মুক্ত গণমাধ্যম, বাক-স্বাধীনতা ও রাজনৈতিক সহিংসতা’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, শাসকগোষ্ঠী শুরুতেই মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কারণ মিডিয়া জনমত তৈরিতে ভূমিকা রাখে এবং সরকারের নানা অনিয়ম আড়াল করার চেষ্টা করে।

অধ্যাপক দিলারা চৌধুরী সাংবাদিকদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, মিডিয়া হাউসগুলো অলিগার্কদের দ্বারা নিয়ন্ত্রিত হলেও সাংবাদিকদের দলের প্রতি অন্ধ আনুগত্য থেকে বেরিয়ে আসতে হবে। তিনি কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক খুঁজে বের করা এবং নিখোঁজ শিশুদের সন্ধানে অনুসন্ধানী সাংবাদিকতা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রের চরিত্র ঠিক রাখার দায়িত্ব পালনের আহ্বান জানান।

সেমিনারে তিনি গুম কমিশন বাতিল প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে একে মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেন। সংবিধান সংস্কার প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, একলা বসে সংবিধান বানানো এবং রেফারেন্ডামের বিধান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি রাজনৈতিক ট্যাগিং বন্ধের আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্র প্রাতিষ্ঠানিক নিয়মের ভেতরে চলে। সিভিল সোসাইটি, শিক্ষক, গণমাধ্যম, সেনাবাহিনী ও আমলাতন্ত্র—সবাইকে মিলে দেশ গড়ার আহ্বান জানানোর পাশাপাশি তিনি বিরোধী দল হিসেবে জামায়াতের ভূমিকারও সমালোচনা করেন।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ বলেন, গণমাধ্যমের স্বাধীনতা থাকলে রাষ্ট্র জবাবদিহিতার আওতায় থাকে, তবে গণমাধ্যমকে অবাধ ছেড়ে দেওয়া উচিত নয়। স্বাধীনতার পাশাপাশি জবাবদিহিতার ভারসাম্য বজায় রাখা জরুরি। সেমিনারে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন মানবাধিকারকর্মী রুবী আয়াতুল্লাহ, সাবেক কূটনীতিক সাকিব আলী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক ও ড. ফয়জুল হক প্রমুখ।

গুম কমিশন প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ৫ আগস্টের পর সবাই ভেবেছিল সব আইন ও ব্যবস্থার পরিবর্তন হবে এবং মানুষ একটি সুস্থ জীবন ফিরে পাবে। কিন্তু গুম কমিশনকে বাদ দেওয়া জঘন্য মানবাধিকার লঙ্ঘন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে সত্য অনুসন্ধানে সাংবাদিকদের আহ্বান দিলারা চৌধুরীর

আপডেট সময় : ০৭:৩২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬