ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭০ জন ঢাকা ও উপকণ্ঠের বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়নে এডিবির ২০০ মিলিয়ন ডলার ঋণ গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা গণমাধ্যমে সরকার ও বিরোধী দলের কথা সমান গুরুত্বের দাবি শফিকুর রহমানের

২০২৭ সালের জুনের মধ্যে খুলছে শহীদ জিয়া শিশু পার্ক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৩২

রাজধানীর শাহবাগে অবস্থিত ঐতিহ্যবাহী শহীদ জিয়া শিশু পার্কটি আগামী ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। রবিবার বিকেলে পার্ক এলাকায় পূবালী ব্যাংক পিএলসি-এর ‘শিশু পার্ক শাখা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকীকরণ প্রকল্পের অংশ হিসেবে ব্যাংকের এই শাখা ভবনটি নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দ্রুততম সময়ের মধ্যে পার্কের বাকি কাজ শেষ করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। পার্কটির আধুনিকীকরণ প্রকল্পের ভৌত অগ্রগতি বর্তমানে ৩০ শতাংশে পৌঁছেছে। শিশুদের বিনোদনের জন্য ১৫টি অত্যাধুনিক রাইড কেনার লক্ষ্যে ইতিমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এই রাইডগুলো স্থাপন করাই পুরো প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ। নির্ধারিত সময়ের মধ্যেই শিশুদের জন্য একটি আধুনিক পার্ক উপহার দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকাকে একটি ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মো. আবদুস সালাম বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে সবারই রাস্তার সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা রক্ষা ও বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ নেওয়া উচিত।

একই সাথে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, সচেতনতাই ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রধান উপায়। এ জন্য তিনি সবাইকে নিজ নিজ গৃহস্থালি ও আশপাশের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে অনুরোধ করেন।

পূবালী ব্যাংকের এই শাখা উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

২০২৭ সালের জুনের মধ্যে খুলছে শহীদ জিয়া শিশু পার্ক

আপডেট সময় : ০৬:৪৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬