রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ডিএমপির বিশেষ অভিযান
- আপডেট সময় : ০১:৩৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সোমবার চালানো এই অভিযানে মোট ২ হাজার ৩৭৭টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আইন লঙ্ঘনের দায়ে ৫৫৭টি গাড়ি ডাম্পিং এবং ২১১টি গাড়ি রেকার করা হয়েছে। মঙ্গলবার সকালে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপি’র দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ট্রাফিক-উত্তরা বিভাগে সবচেয়ে বেশি ৫০৬টি মামলা হয়েছে, যার মধ্যে ৫৫টি বাস, ১টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৮১টি অটোরিকশা ও ১৭০টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত। ওয়ারী বিভাগে মোট ৪৩৩টি মামলা হয়েছে, যার মধ্যে ৫৭টি বাস, ৪৫টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ৪০টি অটোরিকশা ও ১৩৯টি মোটরসাইকেল রয়েছে। মতিঝিল বিভাগে ২৮টি বাস, ১৯টি কাভার্ডভ্যান, ৭২টি অটোরিকশা ও ১৯৭টি মোটরসাইকেলসহ মোট ৩৮২টি মামলা দায়ের করা হয়েছে।
গুলশান বিভাগে মোট ৩২১টি মামলার মধ্যে ৪৮টি বাস, ৩টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২৪টি অটোরিকশা ও ৯৯টি মোটরসাইকেল রয়েছে। মিরপুর বিভাগে মোট ২৯৭টি মামলা হয়েছে, যার মধ্যে ১৯টি বাস, ৬টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৩১টি অটোরিকশা ও ১৩৯টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত। এছাড়া লালবাগ বিভাগে ২০৫টি, তেজগাঁও বিভাগে ১৫২টি এবং রমনা বিভাগে ৮১টি মামলা হয়েছে। ডিএমপি জানিয়েছে, রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।





























