ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

রাজধানীতে প্রথম দিনই পিংক বাসকে ধাক্কা দিল বলাকা পরিবহন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে বিশেষ নারী বাস সার্ভিস হিসেবে পিংক বাস চলাচলের প্রথম দিনেই দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার কার্যক্রম শুরুর পরপরই বলাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় পিংক বাসটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বলাকা পরিবহনের ওই বাসটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে জরিমানা আদায় করে।

এর আগে, আজ সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই 'মহিলা বাস সার্ভিস পরিচালনা' কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে ১০টি বাস চলাচলের মাধ্যমে এই সেবা শুরু হয়েছে। এছাড়া ঢাকার বাইরে বগুড়ায় দুটি, চট্টগ্রামে দুটি এবং পর্যায়ক্রমে আরও চারটি বাস এই বিশেষ সেবার আওতায় যুক্ত হবে। এই বাসগুলোর বিশেষত্ব হলো, এর চালক ও কন্ডাক্টর হিসেবে কেবল নারীরাই দায়িত্ব পালন করবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে প্রথম দিনই পিংক বাসকে ধাক্কা দিল বলাকা পরিবহন

আপডেট সময় : ০৫:৩১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬