ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে আইনজীবীর ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে ২০২৮ সালের জুনের মধ্যে শেষ করার নির্দেশ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজছাত্রের আগামী ২০ আগস্ট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন: চিফ হুইপ ইরানে বড় হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প? বাড়ছে সংঘাতের আশঙ্কা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব, গ্রেপ্তার ২ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও বিআইডিএস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর নোয়াখালীকে সিটি করপোরেশন করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ফিলিপাইনে অক্টোপাসের কবলে জেলে, প্রাণ বাঁচাতে চলল লড়াই

ঢাকায় বাড়ছে লোডশেডিং, মধ্যরাতে বিদ্যুৎহীনতায় ভুগছে নগরবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বাইরে গ্রাম ও মফস্বল এলাকায় দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের পর এবার খোদ ঢাকা শহরেও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা বেড়েছে। বুধবার মধ্যরাতে রাজধানীর বিভিন্ন এলাকায় বারবার বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। কোথাও ২০ মিনিট আবার কোথাও এক ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ না থাকায় তীব্র ভ্যাপসা গরমে চরম দুর্ভোগে পড়েছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ঢাকার বাসিন্দারা বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তাদের ক্ষোভ ও ভোগান্তির কথা তুলে ধরেছেন। অনেকে বিস্ময় প্রকাশ করে লিখেছেন যে, দীর্ঘদিন পর রাজধানীতে এমন লোডশেডিংয়ের মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে মধ্যরাতে বিদ্যুৎ চলে যাওয়ায় ঘুমের ব্যাঘাতসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন নগরবাসী।

শেরেবাংলা নগর এলাকার এক বাসিন্দা জানান, রাতে প্রায় ২০ মিনিট বিদ্যুৎ ছিল না। এ সময় বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে তাদের জানানো হয় যে, বিদ্যুৎ আসতে আরও প্রায় ৩০ মিনিট সময় লাগতে পারে। রাজধানীর আরও কয়েকটি এলাকা থেকেও একই সময়ে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ পাওয়া গেছে।

রামপুরার বাসিন্দা রাসেল জানান, দিনের বেলাতেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে তারা কষ্ট পাচ্ছেন। তিনি বলেন, রাতে বিদ্যুৎ থাকলেও সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। ফলে পরিবারের শিশুসন্তানদের নিয়ে তীব্র গরমে অত্যন্ত কষ্টে সময় পার করতে হয়েছে তাদের।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

ঢাকায় বাড়ছে লোডশেডিং, মধ্যরাতে বিদ্যুৎহীনতায় ভুগছে নগরবাসী

আপডেট সময় : ০৫:১৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬