ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সকাল ৯টায় অফিস, কিন্তু সাড়ে ৯টায়ও খোঁজ নেই অধিকাংশ কর্মকর্তার আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ ঢাকায় আমজাদহাট সোসাইটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা ছাগলনাইয়া মানারাত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু মুগদায় হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং অপরাধ চক্রের দৌরাত্ম্যের অভিযোগ পরশুরামে প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটি গঠন দাউদকান্দিতে ১০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আবারও রিমান্ডে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময় : ০৩:৪২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ৩১৩ বার পড়া হয়েছে

আবারও রিমান্ডে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টার, নীলফামারী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর থানাধীন গোলচত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এই রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার, আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

শুনানিকালে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত মেননইনুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর গোলচত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরপর ২২ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ২৫ আগস্ট উত্তরা থেকে ডিবি পুলিশের একটি টিম হাসানুল হক ইনুকে গ্রেফতার করে। উভয়কেই গ্রেফতারের পর বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

নিপীড়নের বিরুদ্ধে ছাত্রসমাজের এই আন্দোলন এবং আনোয়ার হোসেন পাটোয়ারীর হত্যাকাণ্ড এখন দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবারও রিমান্ডে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন

আপডেট সময় : ০৩:৪২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫