সংবাদ শিরোনাম :
শাশুড়ীকে পাবলিক প্লেসে গায়ে হাত জামাইয়ের, ঘটনাস্থল আশকোনা বড় মসজিদ দক্ষিণ খান, ঢাকা |
[জাহিদল ইসলাম খন্দকার সুমন]
- আপডেট সময় : ১০:০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ২৩৭ বার পড়া হয়েছে

[জাহিদল ইসলাম খন্দকার সুমন]
আজ (শুক্রবার) দক্ষিণ খানের আশকোনা বড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল নামের এক ব্যক্তি তার শাশুড়ীর সঙ্গে প্রকাশ্যে তর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে গায়ে হাত তোলেন।
শাকিল আশকোনা বাজারে একটি মাংসের দোকানে কাজ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক কলহ থেকেই এই অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়।
স্থানীয়রা বিষয়টি দেখে প্রতিবাদ জানান এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে সামাজিক মাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

























