ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়া পুলিশের অভিযানে গাঁজা সহ গ্রেফতার-২ যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম হোতা আইয়ুব গ্রেফতার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে প্যাকেট নকল সিগারেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার গ্রেফতার-৫ জাল টাকার নোট সহ গ্রেফতার-৭ ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক-১ চাঁদপুর ল কলেজের পরীক্ষা কেন্দ্র পুনরায় চাঁদপুরে স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন  ফুলবাড়ীতে ২৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ সহ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পরশুরামে বিএনপি নেতার অ্যাম্বুলেন্সে মিললো ১১৭ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার-২

ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত আটক

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৯:১৯:১০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ২৬৪ বার পড়া হয়েছে

ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত আটক

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি 

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামে ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত দীপক সরকারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। আটক দীপক সরকার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া জামালপুর গ্রামের দিনেশ সরকারের ছেলে।

মদাপুরে একটি ধানের চাতালে শ্রমিকের কাজ করে সে। স্থানীয় সূত্র জানায়, শিশুটি তার বাড়ির পাশে খেলা করছিল। এসময় দীপক শিশুটিকে কাছে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে। শিশুটি চিৎকার দিলে দীপক তাকে ছেড়ে দেয়। শিশুটি ছুটে তার পরিবারকে বিষয়টি জানালে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।

কালুখালী থানার ওসি জাহেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদাপুর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখা দীপক নামের ওই যুবককে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আগামীকাল রোববার তাকে আদালতে নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত আটক

আপডেট সময় : ০৯:১৯:১০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫