ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলপুরে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর কন্যাসন্তান জন্ম, পিতৃত্বের স্বীকৃতি দাবি কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে ২২ জনের মৃত্যু মহেশখালীতে ডেঙ্গু আক্রান্ত কলেজছাত্রের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ শাহজালাল বিমানবন্দরে জুতায় লুকানো ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার টেসলা ও মার্সিডিজের চেয়েও মাল্টা আমদানিতে শুল্ক বেশি বাংলাদেশে ঝিনাইদহে পোলট্রি খামারের দুর্গন্ধে শ্রেণিকক্ষ ছেড়ে গাছতলায় পাঠদান ইয়েমেনের কৌশলগত বন্দরনগরী মোখা পুনর্দখলের দাবি সরকারি বাহিনীর বেকুটিয়া সেতুর পাইপ কাটার সময় ১০ জন আটক সওজের গুরুত্বপূর্ণ পদে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের পদায়নের অভিযোগ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সামান্য কমল

নেত্রকোণায় নানির বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোণার কলমাকান্দায় নানির বাড়িতে বেড়াতে এসে মহাদেও নদে ডুবে নাহিদ ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বৈদ্যগাঁও গ্রামের নদীর পাড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ ঢাকার উত্তর বাড্ডার একটি বেসরকারি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে বৈদ্যগাঁও গ্রামের সাহিদ মিয়া ও জাহানারা বেগম দম্পতির কনিষ্ঠ ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, অসুস্থ নানিকে দেখতে কয়েক দিন আগে বৈদ্যগাঁও গ্রামে নানির বাড়িতে বেড়াতে আসে নাহিদ। রোববার দুপুরে স্থানীয় সমবয়সীদের সঙ্গে বাড়ির পাশে মহাদেও নদীর পাড়ে খেলাধুলা করছিল সে। খেলা শেষে সে একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। নদীর পাড় দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায়। সাঁতার না জানা থাকায় একপর্যায়ে সে পানির নিচে তলিয়ে যায়।

নাহিদের চাচি সম্পা বেগম বলেন, 'বাড়ির পাশে মহাদেও নদের পাড়ে সমবয়সীদের সঙ্গে খেলাধুলা করছিল নাহিদ। একপর্যায়ে খেলার সাথীদের বাড়ি ফিরে যেতে বলে সে একাই রওনা হয়। পরে তার খেলার সাথীরা ফেরার পথে পানিতে নাহিদকে ভাসতে দেখে ডাক-চিৎকার শুরু করে।'

পরে স্থানীয় লোকজন নাহিদকে পানিতে ভাসতে দেখে তার পরিবারের সদস্যদের খবর দেন। স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে নদী থেকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌভিক শ্রাবণ দত্ত তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নেত্রকোণায় নানির বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০৬:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬