ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ লাখ টাকা দাবির অভিযোগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:২৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের ভৈরবে ফারজানা আক্তার মীম (১৭) নামের এক তরুণীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার এবং মামলা থেকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে ১০ লাখ টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইতালি প্রবাসী পাভেল মিয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া ওই মামলাটি তুলে নিতে এই অর্থ চাওয়া হচ্ছে বলে দাবি করেছেন পাভেলের স্বজনরা।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ভৈরব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন পাভেলের বাবা দুলাল মিয়া ও তার পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঘটক মো. খোকন মিয়া। পরবর্তীতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পাভেলের বাবা দুলাল মিয়া, চাচা হাসান মিয়া ও ঘটক খোকন মিয়া।

লিখিত বক্তব্যে খোকন মিয়া জানান, প্রায় চার থেকে পাঁচ মাস আগে ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের জীবন মিয়ার মেয়ে মীমের সঙ্গে দুলাল মিয়ার ইতালি প্রবাসী ছেলে পাভেল মিয়ার বিয়ের কথাবার্তা শুরু হয়। উভয় পরিবারের সম্মতিতে আংটি পরানো ও খাওয়া-দাওয়ার মাধ্যমে বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছিল। যোগাযোগের সুবিধার্থে পাভেলের পরিবারের পক্ষ থেকে মীমকে একটি মোবাইল ফোনও দেওয়া হয়। তবে কিছুদিন পর মীমের পরিবার বিয়েতে অস্বীকৃতি জানায়। মীমের বাবা জীবন মিয়া বিয়ে না করার কারণ হিসেবে পাভেলের মায়ের সঙ্গে ফোনে কথাকাটাকাটির বিষয়টি উল্লেখ করেন বলে দাবি করেন খোকন মিয়া।

পরবর্তীতে দুই পক্ষের আলোচনার মাধ্যমে আংটি, মোবাইল ফোন ও যাতায়াত খরচ বাবদ ২৫ হাজার টাকা লেনদেনের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। খোকন মিয়া দাবি করেন, এই মীমাংসার ১০ থেকে ১২ দিন পর গত ২৬ আগস্ট রাতে নিজ ঘরে ইঁদুর মারার বিষ পান করেন মীম। পরে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে তার মৃত্যু হয়।

সংবাদ সম্মেলনে পাভেলের বাবা দুলাল মিয়া বলেন, মেয়ের পরিবার নিজেরাই বিয়ে ভেঙে দিয়েছিল এবং তাদের ওপর কোনো জোরজুলুম করা হয়নি। মীমাংসার মাধ্যমে বিষয়টি শেষ হওয়ার ১০ থেকে ১২ দিন পর তারা জানতে পারেন যে, তার প্রবাসী ছেলেসহ পরিবারের চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখন সেই মামলা প্রত্যাহারের শর্তে তাদের কাছে ১০ লাখ টাকা দাবি করা হচ্ছে। তবে এই দাবির পক্ষে কোনো তথ্য বা প্রমাণ সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয়নি। এছাড়া মীমের কাছে পাভেলের নগ্ন ছবি চাওয়ার অভিযোগটিও সম্পূর্ণ অস্বীকার করেছেন তার বাবা।

দুলাল মিয়া আরও বলেন, তার ছেলে বর্তমানে সুদূর ইতালিতে বৈধভাবে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তাদের পুরো পরিবারকে সামাজিক ও আর্থিকভাবে হয়রানি করা হচ্ছে। সংবাদ সম্মেলন থেকে মীমের মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানোর পাশাপাশি প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান পরিবারের সদস্যরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ লাখ টাকা দাবির অভিযোগ

আপডেট সময় : ০৯:২৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬