ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ পরিচালক কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অধরা খানের অভিযোগ ১০ জনের লিভারপুলকে হারিয়ে শেষ ৩০ মিনিটে সিটির জয় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা জানালেন জামায়াত আমির শফিকুর রহমান সাতক্ষীরায় দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠিতে তৈরি দুর্গা প্রতিমা সৌদিতে চার দফা হামলার দাবি হুতিদের, লক্ষ্যবস্তু বিমানবন্দর ও আরামকো জনগণের স্বার্থে আবু সাঈদের মতো জীবন দেব: জামায়াত এমপি বেলাল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়, রাসেলকে খালাস হাইকোর্টের রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, যাত্রী টার্মিনালে অগ্নিকাণ্ড

রাজাপুর-কাঠালিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল ঘোষণা করেছেন যে, তার নির্বাচনী এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে রফিকুল ইসলাম জামাল স্পষ্ট করে লিখেছেন, “রাজাপুর-কাঠালিয়ায় মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় কমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্তদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক।” একই সঙ্গে তিনি নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে লেখেন, “কোনো নিয়োগ-বাণিজ্য হবে না।”

এর আগে, রাজাপুর ও কাঁঠালিয়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন কমিটিতে পদপ্রত্যাশীদের জন্য ডোপ টেস্টের নিয়ম চালু করার কথা জানিয়েছিলেন তিনি। গত ১৬ সেপ্টেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও তিনি মাদক ও নিয়োগ বাণিজ্য বন্ধের বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

রাজাপুর-কাঠালিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক

আপডেট সময় : ০২:০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬