ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

কফিনবন্দি হয়ে বাড়ি ফিরলেন কাতারপ্রবাসী শহিদুল, এলাকায় শোকের ছায়া

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাতারপ্রবাসী শহিদুল ইসলামের (৫০) স্বপ্ন ছিল কয়েক মাস পর ছুটিতে বাড়ি ফিরে দীর্ঘ প্রতীক্ষিত একমাত্র পুত্রসন্তানকে বুকে জড়িয়ে ধরবেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। জীবিত নয়, কফিনবন্দি হয়ে নিথর দেহে নিজ গ্রামে ফিরলেন তিনি। গত শুক্রবার ভোররাতে বিমানযোগে তার মরদেহ দেশে এসে পৌঁছায়।

নিহত শহিদুল ইসলাম পাবনার সাঁথিয়া উপজেলার বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং মরহুম ডা. আজাহার আলী খাঁনের ছোট ছেলে। দীর্ঘদিন ধরে তিনি কাতারে কর্মরত ছিলেন। গত শনিবার দিবাগত রাতে কাতারে তার আকস্মিক মৃত্যু হয়। এই খবর দেশে পৌঁছালে তার গ্রামের বাড়িতে শোকের মাতম শুরু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে শহিদুল শেষবারের মতো ছুটিতে বাড়ি এসেছিলেন। ছুটি শেষে কর্মস্থলে ফিরে যাওয়ার কয়েক মাস পর তার ঘরে এক পুত্রসন্তানের জন্ম হয়। চার মেয়ের পর ছেলের মুখ দেখার আনন্দে উচ্ছ্বসিত ছিলেন তিনি। কয়েক মাস পরেই আবার ছুটিতে বাড়ি ফিরে পরিবারের সাথে আনন্দঘন সময় কাটানোর পরিকল্পনা ছিল তার। কিন্তু প্রবাসের মাটিতেই তার জীবনপ্রদীপ নিভে যায়।

শুক্রবার বেলা ১১টায় বামনডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ও দাফনকাজে এলাকার বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষসহ সহস্রাধিক লোক অংশ নেন। এলাকায় অত্যন্ত সজ্জন ও মিশুক ব্যক্তি হিসেবে পরিচিত শহিদুলের এই আকস্মিক বিদায় কেউ মেনে নিতে পারছেন না। তিনি স্ত্রী, চার কন্যা ও এক পুত্রসন্তান রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

কফিনবন্দি হয়ে বাড়ি ফিরলেন কাতারপ্রবাসী শহিদুল, এলাকায় শোকের ছায়া

আপডেট সময় : ০২:০০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬