ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাড়িকাণ্ড নিয়ে মুখ খুললেন তানজিন তিশা, অভিযোগ করলেন সম্মানহানির ইন্ডিয়া জোটের বৈঠকে জ্ঞানেশ কুমারের অপসারণই মূল লক্ষ্য: মমতা ভারতে ভিনিসিয়ুসের প্রথম সফর: গোয়ায় খেলেছিলেন অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট ইরান সংঘাত দ্রুত শেষ হবে, তেলের দাম কমবে: ট্রাম্প গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত: জয়সোয়াল সরকারের প্রতি জনগণের অনাস্থা ঢাকতে বিশৃঙ্খলা করা হচ্ছে: গোলাম পরওয়ার মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে এনসিডি কর্নারে ওষুধ সংকট, বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি কাশ্মীরে সিআইএসএফ’র গুলিতে অফিসারসহ নিহত ৪

১৮ কোটি মানুষের দাবি আদায় করেই ঘরে ফিরব: জামায়াতে আমীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার দুপুরে ঢাকা-রংপুর লং মার্চে টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাসের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৮ কোটি মানুষের জন্য আমাদের এই লড়াই। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। নব্য সৈর শাসন থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যেই তারা রাস্তায় নেমেছেন বলে উল্লেখ করেন তিনি।

বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ৭০ ভাগ মানুষের ভোটের রায়কে কেন আপনারা মানলেন না? ১৪শ শহীদদের সাথে কেন বেইমানি করলেন এবং কেন জুলাই সনদ বাস্তবায়ন করেননি? আপনারা অনির্বাচিত কাউকে কোথাও বসাবেন না বলে প্রতিশ্রুতি দিলেও সব জায়গায় প্রশাসক বসিয়েছেন। জাতি যা চেয়েছিল আপনারা তা দিতে পারছেন না, বরং সব ক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন। সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিসহ সকল দুঃশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে এবং সেই লড়াইয়ে জনতার বিজয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াত আমীর আরও বলেন, জনগণের জন্য ৮ দফা বিলুপ্ত ঘোষণা করে ১ দফা ঘোষণা করার প্রয়োজন হতে পারে। আগামীতে টাঙ্গাইল থেকে ঢাকার দিকে লং মার্চ হবে। তিনি বলেন, আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদের কবর রচনা হবে এবং সংসদে সবকিছুর ফয়সালা হবে। কিন্তু সরকার গণভোটের রায়কে অস্বীকার করে প্রতারণা করেছে। এই ৭০ ভাগ জনগণের রায় আমরা আদায় করে ছাড়ব এবং এর আগে থামব না।

জনগণকে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আপনারা প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে। এই লড়াইয়ে জনগণ বিজয়ী হবে এবং ফ্যাসিবাদ হেরে যাবে। টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে এবং সেক্রেটারি হুমায়ুন কবিরের পরিচালনায় সভায় জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর আল্লামা মুফতি মোখলেসুর রহমান কাসেমী ও জাগপার প্রতিনিধিসহ অনেকে বক্তব্য রাখেন। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

১৮ কোটি মানুষের দাবি আদায় করেই ঘরে ফিরব: জামায়াতে আমীর

আপডেট সময় : ০৩:৫১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬