ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা গণমাধ্যমে সরকার ও বিরোধী দলের কথা সমান গুরুত্বের দাবি শফিকুর রহমানের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ ট্রাইব্যুনাল অবমাননার মামলায় দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর বিশ্ববাজারে টানা ছয় দিন কমছে জ্বালানি তেলের দাম গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তি অক্টোবরে একদিনের ছুটি নিলেই মিলবে টানা পাঁচ দিনের ছুটি

পত্রিকা জালিয়াতির অভিযোগে শেখ ফয়েজের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক আজকের সারাদেশ পত্রিকার নাম, নিবন্ধন নম্বর ও প্রতীক অবৈধভাবে ব্যবহারের অভিযোগে শেখ ফয়েজ আহমেদের (৫০) বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ফরিদপুর সদরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত শেখ ফয়েজ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার মৃত শেখ মানিকের ছেলে। মুদ্রণযন্ত্র ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইনে এই মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার বাদী ও পত্রিকার সম্পাদক-প্রকাশক সৈয়দ নাজমুল আলম দীর্ঘদিন ধরে সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার অভিযোগ, আসামী শেখ ফয়েজ কোনো অনুমতি ছাড়াই পত্রিকার মালিকানা হস্তান্তর হয়েছে বলে একটি ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গত ২৭/০৭/২০২৩ তারিখে ৫৫১ নং অ্যাফিডেভিটের মাধ্যমে মালিকানা হস্তান্তর করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। এছাড়া নিজেকে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দাবি করে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রেসক্লাবে বিভ্রান্তিকর দরখাস্ত পাঠান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পত্রিকার নাম ও প্রতীক ব্যবহার করে ভুয়া পেজ খুলে জালিয়াতি চালিয়ে যাচ্ছেন বলে আরজিতে উল্লেখ করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্টালিন জানান, আসামী প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পত্রিকার নাম, রেজিষ্ট্রেশন নম্বর ও প্রতীক ব্যবহার করে নিজেকে ভারপ্রাপ্ত সম্পাদক দাবি করেছেন। এটি ১৯৭৩ সালের মুদ্রণযন্ত্র ও প্রকাশনা আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং একটি গুরুতর ফৌজদারি অপরাধ। তিনি আশা প্রকাশ করেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল সত্য উন্মোচিত হবে এবং আসামী দৃষ্টান্তমূলক শাস্তি পাবেন।

উল্লেখ্য, আসামী শেখ ফয়েজ জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলার এজাহারনামীয় আসামী। তার বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ একাধিক অপরাধের মামলা রয়েছে। ২০২৪ সাল থেকে এ পর্যন্ত দুইবার গ্রেফতার হলেও আইনি প্রক্রিয়ার সুযোগ নিয়ে জামিনে বেরিয়ে পুনরায় প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন বলে জানা গেছে।

নালিশি আরজিতে উল্লেখ করা হয়, বাদী সৈয়দ নাজমুল আলম দীর্ঘদিন ধরে 'দৈনিক আজকের সারাদেশ' পত্রিকার (রেজি নং-৫৬৮) সম্পাদক ও প্রকাশক হিসেবে সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু আসামী শেখ ফয়েজ আহমেদ জালিয়াতি ও প্রতারণার উদ্দেশ্যে বাদীর অনুমতি ব্যতিরেকে পত্রিকার নাম ও রেজি: নম্বর ব্যবহার করে নিজেকে ভারপ্রাপ্ত সম্পাদক দাবি করে পত্রিকা প্রকাশ করে একটি ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পত্রিকার মালিকানা আসামীকে হস্তান্তর করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

পত্রিকা জালিয়াতির অভিযোগে শেখ ফয়েজের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

আপডেট সময় : ০৬:১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬