ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে আটলান্টাকে হারাল ইন্টার মায়ামি মধ্যপ্রদেশে মন্দিরের কাছে ট্রাকের ধাক্কায় নিহত ১২ ভক্ত সৌদির নাজরানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ ক্রু পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা দমনে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের আহ্বান ইসলামী অর্থব্যবস্থায় ধনী-গরিবের ভারসাম্য ও সম্পদের বণ্টন যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৩৮৬ জন হুতিদের চারটি ড্রোন ভূপাতিত করল সৌদি জোট, সহায়তায় প্রস্তুত মিশর বরুড়ায় বিজরা-রহিমানগর সড়ক নির্মাণে দরপত্র অবহেলা ও অনিয়মের অভিযোগ মুম্বাইয়ে অজয় দেবগণের বাংলোর অবৈধ অংশ ভাঙল পৌরসভা কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

সৌদিতে পাওনা টাকা চাইতে গিয়ে খুন, দেশে ফিরল সবুজের লাশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৩১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ বাসন্ডা গ্রামের বাসিন্দা সবুজ হাওলাদার সৌদি আরবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। চার বছর আগে পরিবারের স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে সৌদি পাড়ি দিয়েছিলেন তিনি। শনিবার (২২ আগস্ট) সকালে কফিনবন্দি অবস্থায় তার মরদেহ দেশে ফিরেছে।

পরিবারের অভিযোগ, সৌদি আরবের ওয়াদি আল-দাওয়াসির এলাকায় কর্মরত অবস্থায় বাংলাদেশের কুষ্টিয়ার আলী ও আবুল হোসেনের কাছে সবুজের প্রায় ১০ হাজার রিয়াল পাওনা ছিল। পাওনা টাকা ফেরত চাওয়ায় তাকে এর আগে একবার মারধর করা হয়েছিল। পরিবারের ভাষ্যমতে, দ্বিতীয়বার পাওনা টাকা দাবি করলে তাকে নির্মমভাবে পিটিয়ে চলন্ত গাড়ির নিচে ফেলে দেওয়া হয় এবং ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িত অভিযোগে ওই দুই বাংলাদেশিকে সৌদি পুলিশ হত্যা মামলা দায়ের করে গ্রেপ্তার করেছে এবং তারা বর্তমানে সেখানে কারাবন্দি রয়েছেন। আইনি জটিলতা ও ইকামা সংক্রান্ত সমস্যার কারণে দীর্ঘ সময় মর্গে থাকার পর তার মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। শনিবার সকালে বিমানবন্দরে সবুজের মরদেহ গ্রহণ করেন তার বৃদ্ধ মা আনোয়ারা বেগম ও ভাতিজা সোহেল রানা। পরে বিকেলে মরদেহ নিজ গ্রামে পৌঁছালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

সবুজের ভাতিজা সোহেল রানা অপু জানান, পরিকল্পিতভাবে তার চাচাকে হত্যা করা হয়েছে এবং তারা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। সবুজের বৃদ্ধ মা আনোয়ারা বেগম কান্নায় ভেঙে পড়ে খুনিদের ফাঁসির দাবি জানান। হোসনাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা. মুক্তা বেগম সবুজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারটিকে পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন এবং সৌদি আরবে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

সৌদিতে পাওনা টাকা চাইতে গিয়ে খুন, দেশে ফিরল সবুজের লাশ

আপডেট সময় : ০২:৩১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬