ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যুর মামলায় আসামি রাকিবের জামিন লোরকা থেকে এভারেট: পাঠজীবন ও লেখার গল্প শোনালেন রেবেকা পেরি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে না জানানোয় ঢাকার উদ্বেগ যুক্তরাষ্ট্রে ৩ বছর অপেক্ষার পর গ্রিন কার্ড পেলেন অভিনেত্রী মৌসুমী ঋণগ্রস্ত দেশের ৪৭ শতাংশ পরিবার, গ্রামে আর্থিক চাপ সবচেয়ে বেশি ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত সিভিতে জালিয়াতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের ভোলায় জুয়ার আসরে ডিবি পুলিশের অভিযান, ছাত্র সমাজ নেতাসহ গ্রেপ্তার ৭ শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন পেল প্রস্তাব প্রধানমন্ত্রী ৭টি সেনা ইউনিটকে জাতীয় পতাকা দিলেন সাভার সেনানিবাসে

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা দমনে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের আহ্বান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের একের পর এক হামলা ঠেকাতে ইসরাইলকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই আহ্বান জানান। মূলত মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের আমেরিকান ফটোসাংবাদিক হেইডি লেভিনের ওপর একদল ব্যক্তির হামলার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর রুবিও এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। শুক্রবার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের চালানো ওই হামলায় আহত ব্যক্তিদের মধ্যে হেইডি লেভিনও ছিলেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আমরা এসব দৃশ্য এবং যা দেখছি তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। তিনি আরও বলেন, আমরা ইসরাইলি কর্তৃপক্ষকে এসব সহিংসতা দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি এবং তাদের কাছে এই দাবি অব্যাহত রাখা হবে।

এদিকে, কেবল সাংবাদিকই নন, অধিকৃত পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিক এবং ফরাসি এক মেয়রের ওপরও হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী। ইসরাইলি বসতি স্থাপনকারী পর্যবেক্ষক গোষ্ঠী ‘য়েশ দিন’-এর তথ্যমতে, গত ২৭শে সেপ্টেম্বর বার্ষিক জলপাই তোলার মৌসুম শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অন্তত ১৭০টি হামলায় ইসরাইলি বসতি স্থাপনকারীরা জড়িত ছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা দমনে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের আহ্বান

আপডেট সময় : ১০:৩৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬