ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২ পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু নিয়ে শিক্ষার্থীদের মিছিল মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার পরবর্তী দুই প্রতিপক্ষ কারা সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২ নোবিপ্রবির পুরো ক্যাম্পাস সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা প্রতি তিন মাস পর বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে মামলা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৫৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে একটি ক্লিনিকের পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় এই মামলাটি করেন। শুক্রবার সকালে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক।

অভিযুক্ত আসামির নাম ইউসুফ আলী (৪৫)। তিনি উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর (কানার বাজার) এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ইউসুফ রংপুরের ‘নিউ রূপসী বাংলা ক্লিনিক’ নামের একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের পরিচালক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পরিবারের সঙ্গে সুসম্পর্ক থাকার সুবাদে ইউসুফ আলী নিয়মিত তাদের বাড়িতে যাতায়াত করতেন। গত বৃহস্পতিবার দুপুরে পরিবারের অন্য সদস্যরা এক অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে যান। এ সময় বাড়িতে একা ছিল ওই স্কুলছাত্রী। এই সুযোগে ইউসুফ তাদের ঘরে ঢুকে দরজা বন্ধ করে মেয়েটিকে ধর্ষণ করেন। মেয়েটি চিৎকার করার চেষ্টা করলে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার পর কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন।

লালমনিরহাট সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে দায়িত্বরত মিডওয়াইফ স্মৃতি রাণী জানান, প্রাথমিক চিকিৎসা ও শারীরিক পরীক্ষায় ওই কিশোরীর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। বর্তমানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে তথ্য গোপন রাখতে ইউসুফ ও তার স্বজনরা তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কিশোরীর মা। কালীগঞ্জ থানার ওসি আবু সিদ্দিক জানিয়েছেন, অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১১:৫৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬