ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেপ্টেম্বরে নয়, জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নরওয়ের রাজা হারাল্ড নেপালের ভয়াবহ বন্যা: বাংলাদেশের কাপ্তাই বাঁধের জন্য কি সতর্কবার্তা? গোয়াইনঘাটে ২৬ কোটির মহাসড়ক নির্মাণে বাধা ৯০ গাছ মধুমতি নদীর ভাঙনে দিশেহারা বোয়ালমারীর লংকারচর নীচুপাড়ার বাসিন্দারা শৈলকুপা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে পুরস্কারের টাকা আত্মসাতের অভিযোগ নেপালে হিমবাহ ধসে মৃতের সংখ্যা ৪৭২, নতুন বন্যার ঝুঁকিতে এলাকা কারওয়ান বাজারে শুরু হলো প্রথম আলো বন্ধুসভার ‘লেখক বন্ধু উৎসব’ সিলেটে হাম ও উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু নেপাল সীমান্তে হিমালয় কন্যার বুকে প্রলয়ংকরী জলবোমার আঘাত

ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে গ্রেফতার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন আকর্ষণীয় পণ্যের বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নড়াইলের কালিয়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকার মো. হাবিবুর রহমান (৪১) এবং একই ইউনিয়নের চাঁদপুর মধ্যপাড়া এলাকার মো. রকিবুল হাসান নয়ন (৩৬)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন, বেশ কয়েকটি সিমকার্ড এবং নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, চাঁদপুর সদর মডেল থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরি (জিডি) এবং বেশ কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের সূত্র ধরে জেলা পুলিশ এই প্রতারণার ঘটনাগুলোর তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির অবস্থান শনাক্ত করে ডিবি পুলিশ। তদন্তকারী কর্মকর্তারা জানান, চক্রটি বিভিন্ন ফেসবুক পেজ খুলে ইলিশ মাছসহ নানা পণ্যের চটকদার বিজ্ঞাপন দিত। ক্রেতারা আকৃষ্ট হয়ে যোগাযোগ করলে পণ্য সরবরাহের কথা বলে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে অগ্রিম টাকা নেওয়া হতো। টাকা পাওয়ার পরপরই তারা যোগাযোগ বন্ধ করে দিত এবং পণ্য না পাঠিয়ে সেই অর্থ আত্মসাৎ করত।

চাঁদপুর ডিবি পুলিশের এসআই মো. আনছার উল্লাহ ও মো. জিয়াউল হক জিয়ার নেতৃত্বে একটি দল কালিয়া থানা পুলিশের সহায়তায় গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে এই অভিযান চালায়। অভিযানের প্রথম ধাপে কালিয়া থানার নোয়াগ্রাম এলাকা থেকে হাবিবুর রহমানকে এবং পরে চাঁদপুর মধ্যপাড়া এলাকা থেকে রকিবুল হাসান নয়নকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে সহযোগীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিশ বিক্রির নামে এই প্রতারণা চালিয়ে আসছিল। পুলিশ এই চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করেছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত দুজনসহ পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়ে চাঁদপুরের পুলিশ… (এসপি) মো. মিজানুর রহমান বলেন, অপরিচিত ব্যক্তি বা ফেসবুক পেজের মাধ্যমে কোনো ধরনের লেনদেন করার আগে অবশ্যই তা ভালোভাবে যাচাই-বাছাই করে নিতে হবে। প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে গ্রেফতার ২

আপডেট সময় : ১০:৫২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬