ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজেদের প্রয়োজনে বিমান কিনছে বাংলাদেশ, কোনো পক্ষকে খুশি করতে নয় ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৬ শতাংশ কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে জামায়াতের কর্মসূচি ১০টি উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সাথে বিমান বাংলাদেশের চুক্তি সই মতিঝিলের আলোচিত বাংলার বাণী ভবন এখন প্রতিমন্ত্রীর কব্জায় সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলা, নিহত ৩ ও আহত ৩৬ বগুড়ায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: পাঁচ মাসে ৩৯ খুন ভুল করে নাটোর স্টেশনে নেমে ল্যাপটপ ও ক্যামেরা হারালেন জার্মান পর্যটক যশোরে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, পাঁচ দিনেও অধরা আসামিরা রাঙ্গামাটিতে ছাত্রলীগের সাবেক নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে মারধর ও বাড়ি ভাঙচুর, অভিযুক্ত কৃষক দল নেতা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ওমান প্রবাসীর স্ত্রীকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কৃষক দল নেতার বিরুদ্ধে। এ সময় প্রবাসীর বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে বলেও জানা গেছে।

অভিযুক্ত শাহ আলম কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি। মঙ্গলবার দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী গ্রামে এই হামলার ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, দুহুলী এলাকার ওমানপ্রবাসী মান্নানের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে কৃষক দল নেতা শাহ আলমের দীর্ঘদিনের বিরোধ ছিল। এই বিরোধের জেরে সোমবার দুপুরে শাহ আলম ও তাঁর অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে প্রবাসীর বাড়িতে চড়াও হন। তারা সেখানে তাণ্ডব চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করতে শুরু করেন।

এ সময় বাড়িতে ভাঙচুর চালাতে বাধা দিলে প্রবাসীর স্ত্রী রোজিনা বেগমের ওপর হামলা চালান শাহ আলম ও তাঁর লোকজন। হামলাকারীরা লাঠি দিয়ে রোজিনাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এই ঘটনার পর এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কৃষক দল নেতা শাহ আলমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। এই বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে মারধর ও বাড়ি ভাঙচুর, অভিযুক্ত কৃষক দল নেতা

আপডেট সময় : ১১:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬