ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

হাজীগঞ্জে আব্দুল মান্নানের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘মাদককে না বলুন’ এবং ‘মাদক ছাড়ো, নতুবা এলাকা ছাড়ো’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জ পৌর ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই সভার সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতা করেছেন পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মান্নান।

সভায় বক্তারা সমাজ থেকে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সব ধরনের অপরাধ নির্মূলে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তারা আলোকিত সমাজ ও কল্যাণমূলক কর্মকাণ্ডে আব্দুল মান্নানের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোরশেদ আলম মিন্টু, সমাজসেবক আলহাজ্ব মো. হারুনুর রশিদ বেপারী, সমাজসেবক মো. নুরুল আমিন, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হাজী আকবর হোসেন, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি হাজী মো. মোস্তফা এবং হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী মো. শফিকুল ইসলাম ও মো. ইকরাম হোসাইন মিয়াজী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ বিন শাহেন শাহ, ছাত্রদল নেতা ইব্রাহিম ও রিপন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

হাজীগঞ্জে আব্দুল মান্নানের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

আপডেট সময় : ০৪:৪৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬