ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরাক থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ মার্কিন সেনা প্রত্যাহার ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ আদাবরে বাড়ি দখলের মামলায় পুলিশের অভিযানে ৪ জন গ্রেপ্তার সাজেকের চাইল্যাতলীতে দুই পক্ষের গোলাগুলিতে ৯ বছরের শিশু গুলিবিদ্ধ দেশের ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করে নতুন পদায়ন করল সরকার মঠবাড়িয়ায় গরুর ব্যবসার বিরোধে ব্যবসায়ীকে হাতুড়িপেটার অভিযোগ এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা নেবে সরকার আদাবরে জমি দখল নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে হামলা ও গ্রেপ্তার ৪ কুষ্টিয়ায় পুশ-ইন চেষ্টা প্রতিহত, সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই: দীনেশ ত্রিবেদী

হাতিয়ায় উত্তাল সাগরে ৩ ট্রলারডুবি, জীবিত উদ্ধার ৪৮ জেলে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়া উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে তিনটি মাছধরা ট্রলার দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে নিঝুমদ্বীপের অদূরে সাগরে হঠাৎ প্রচণ্ড স্রোত ও উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলারগুলো ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি, ট্রলারগুলোতে থাকা ৪৮ জন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

দুর্ঘটনাকবলিত ট্রলার তিনটি হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের নাসির মাঝি, জহির মাঝি ও জাহেদ মাঝির মালিকানাধীন। জহির মাঝির ট্রলারের মালিক নিশান চৌধুরী জানান, বুধবার সকালে সাগরের পরিস্থিতি আকস্মিকভাবে অস্বাভাবিক হয়ে ওঠে এবং ঢেউ উত্তাল হয়ে পড়ে। নিঝুমদ্বীপের কাছাকাছি থাকা ট্রলারগুলো প্রবল ঢেউয়ের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

নিশান চৌধুরী আরও বলেন, দুর্ঘটনার পরপরই আশপাশের অন্যান্য মাছধরা ট্রলার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জেলেদের উদ্ধারে সহযোগিতা করে। এতে সবাই নিরাপদে তীরে ফিরতে সক্ষম হয়েছেন। বর্তমানে সাগর এখনো উত্তাল রয়েছে। তিনটি ট্রলারের মধ্যে দুটি সাগরের গভীরে তলিয়ে গেছে, তবে নাসির মাঝির ট্রলারটি ভাসমান অবস্থায় রয়েছে এবং তা উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈরী আবহাওয়ার কারণে ট্রলারডুবির খবর পাওয়ার পর স্থানীয়দের সহায়তায় ৪৮ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর উপকূলের জেলে ও ট্রলার মালিকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্টরা সাগরে থাকা অন্য মাছধরা নৌযানগুলোকে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

হাতিয়ায় উত্তাল সাগরে ৩ ট্রলারডুবি, জীবিত উদ্ধার ৪৮ জেলে

আপডেট সময় : ০৮:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬