ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভার্চুয়াল অনুষ্ঠানে সাকিবের অংশগ্রহণ: মাগুরায় বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতা: কুবির ১১ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি ফিফা সভাপতির একচ্ছত্র ক্ষমতা নিয়ে বাড়ছে অস্বস্তি ও সমালোচনা ছাত্রদলের হামলার শিকার জকসুর স্বাস্থ্য সম্পাদক নুর মোহাম্মদ হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক কক্সবাজারে নানা কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন সরকারি ছুটি অমান্য করে পিরোজপুরে ন্যাশনাল লাইফের অফিস কার্যক্রম দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলন: ভারতের কাছে ঢাকার তীব্র প্রতিবাদ ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করছে রাশিয়া বুয়েটে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা

কক্সবাজারে নানা কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও নানা আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার সকালে কক্সবাজার শহরের বাসটার্মিনাল চত্বরে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় স্মৃতিস্তম্ভে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। এরপর জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। পরবর্তীতে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দলের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

দিবসটি উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া বিশেষ কর্মসূচির অংশ হিসেবে জেলার বিনোদনকেন্দ্রগুলোতে শিশুদের জন্য বিনা টিকিটে প্রবেশের সুযোগ দেওয়া হয় এবং শিক্ষার্থীদের জন্য জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র বিনামূল্যে প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

দিবসটি উপলক্ষে সরকারি হাসপাতাল, জেলা কারাগার, সরকারি শিশু পরিবার ও বৃদ্ধাশ্রমে উন্নত ও বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে। জেলা সদরের পাশাপাশি কক্সবাজারের প্রতিটি উপজেলাতেও উপজেলা প্রশাসন, আইনপ্রয়োগকারী সংস্থা, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে নানা কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আপডেট সময় : ১২:৫১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬