ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর বাজারে সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত গণভবন থেকে হিন্দন: শেখ হাসিনার দেশত্যাগের নেপথ্যের ঘটনাপ্রবাহ জনগণের জন্য গণতন্ত্র চিরস্থায়ী করে যাব: ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে হট্টগোল, দুঃখ প্রকাশ মন্ত্রীর ছাতকে জুলাই গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ তারেক রহমানকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্টের নেপথ্যে কী? প্রথম কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী জাহিদ নিরব খুলনায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের সংবর্ধনা, কবর পাকা করার দাবি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

খুলনার তেরখাদা উপজেলার বসুন্দরীতলা গ্রামে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাজু মোল্লা (৫৮) নামের এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুটির দাদা তাকে খাবার কেনার জন্য পাঁচ টাকা দেন। সেই টাকা নিয়ে শিশুটি বাড়ির পাশের রাজু মোল্লার দোকানে চকোবিন কিনতে যায়। অভিযোগ রয়েছে, দোকানি রাজু কৌশলে শিশুটিকে একটি প্যাকেটের পরিবর্তে দুটি প্যাকেট দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের পাশের একটি কক্ষে নিয়ে যান। সেখানে শিশুটির পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করেন তিনি।

ঘটনার সময় পাশের বাড়ির এক কিশোরী ডিম কিনতে এসে দোকানে দোকানিকে ডাকাডাকি করেন। কিশোরীর উপস্থিতির কারণে রাজু ওই কক্ষ থেকে বেরিয়ে আসেন। এরপরই অসংলগ্ন পোশাকে শিশুটি দৌড়ে বাড়িতে গিয়ে তার মাকে পুরো বিষয়টি জানায়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন রাজু মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তেরখাদা থানা পুলিশ তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। আটকের সময় স্থানীয়দের গণপিটুনিতে রাজু আহত হলে তাকে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

খুলনায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬