ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভবন থেকে হিন্দন: শেখ হাসিনার দেশত্যাগের নেপথ্যের ঘটনাপ্রবাহ জনগণের জন্য গণতন্ত্র চিরস্থায়ী করে যাব: ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে হট্টগোল, দুঃখ প্রকাশ মন্ত্রীর ছাতকে জুলাই গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ তারেক রহমানকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্টের নেপথ্যে কী? প্রথম কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী জাহিদ নিরব খুলনায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের সংবর্ধনা, কবর পাকা করার দাবি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানে ওঠার আগে আন্দোলনের শেষ পরিস্থিতি জানতে চান শেখ হাসিনা

জনগণের জন্য গণতন্ত্র চিরস্থায়ী করে যাব: ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমদ দৃঢ়তার সঙ্গে বলেছেন, বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্রকে চিরস্থায়ী করে রাখা হবে। বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের ডিসেম্বরে দেশে ফেরার আলোচনার বিষয়ে তিনি বলেন, 'আওয়ামী লীগ বলছে ডিসেম্বরে দেশে আসবে। আসুক, আমরাও দেখব।'

রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেন, 'কেউ বক্তব্য দিতে গেলে ভুয়া ভুয়া বলা কেমন সংস্কৃতি? রাষ্ট্রীয় অনুষ্ঠানে এসব মানায় না। আমরা শিখবো কবে? আমরা সবাইকে সম্মান করতে চাই।' মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ক্ষমা চাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, প্রামাণ্যচিত্রে কিছু অসঙ্গতি ছিল এবং মন্ত্রী ক্ষমা চেয়েছেন, তাই এখন শান্ত হওয়া উচিত।

তিনি আরও বলেন, তিনি চেয়েছিলেন ইংরেজিতে ভাষণ দিতে যাতে বিদেশিরা বুঝতে পারে বিগত ১৬ বছর বাংলাদেশ কীভাবে পার করেছে, কিন্তু তারা তো চলে গেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অনেকে চোখ হারিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের সামান্য দাবি-দাওয়া নিয়ে মন্ত্রীদের দ্বারে দ্বারে ঘুরতে হওয়া জাতির জন্য অত্যন্ত লজ্জার বিষয়।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

জনগণের জন্য গণতন্ত্র চিরস্থায়ী করে যাব: ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৪:০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬