ঢাকা ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে ৫ হিন্দু পরিবারকে চাঁদা চেয়ে হত্যার হুমকি হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা: ছাত্রদল সভাপতিসহ ১১ জনের জামিন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উৎসব: নিবন্ধন ও লেখা আহ্বান চেক ডিজঅনার মামলায় রিজেন্ট চেয়ারম্যান সাহেদের এক বছরের কারাদণ্ড আবারও বাড়ল এলপিজির দাম, নতুন দর ১ হাজার ৫৯৮ টাকা টেকনাফে বাসে ডাকাতি, ৫৭ লাখ টাকা লুট ও ৩ জন গুলিবিদ্ধ ঢাকার চারপাশের নৌপথ সচল ও বেসরকারি ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত সাবেক আইজিপি বেনজীর বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সিলেটে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক আটক

টেকনাফে বাসে ডাকাতি, ৫৭ লাখ টাকা লুট ও ৩ জন গুলিবিদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার বেলা পৌনে দুইটার দিকে টেকনাফ স্থলবন্দরের উত্তরের ১৪ নম্বর ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে বাস থামিয়ে বিকাশের তিন সেলসম্যানের কাছ থেকে ৫৭ লাখ টাকা লুট করে নিয়েছে। এ সময় ডাকাতদের গুলিতে ও মারধরে ওই তিন কর্মী আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন মো. আরমান (২৪), সাকিব (২১) ও একরাম (২২)। তাদের সবার বাড়ি টেকনাফ পৌরসভা এলাকায়। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা তিনজনই বিকাশের টেকনাফ এজেন্সির সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

বাসের চালক, যাত্রী এবং আহত ব্যক্তিদের ভাষ্যমতে, পালকি পরিবহনের একটি বাস টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। ১৪ নম্বর ব্রীজ এলাকায় পৌঁছালে ডাকাতদল সড়কের ওপর পেরেক লাগানো গাছ ফেলে বাসটির গতিরোধ করে। এরপর ডাকাতরা বাসে উঠে বিকাশ কর্মীদের মারধর ও গুলি করে। টাকা লুটের পর ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে পশ্চিমের পাহাড়ের দিকে পালিয়ে যায়।

ভুক্তভোগী বিকাশ কর্মী মো. আরমান জানান, তারা টেকনাফের সীমান্ত ব্যাংক থেকে ৫৭ লাখ টাকা তুলে হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের এজেন্টের কাছে নিয়ে যাচ্ছিলেন। তিনি পুরো ঘটনায় সন্দেহের অবকাশ রেখে বলেন, ডাকাতরা কীভাবে তাদের কাছে নগদ টাকা থাকার বিষয়টি জানল এবং গুলি শুরু হওয়ার পরও বাসটি কেন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করল না, তা তদন্ত করা প্রয়োজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে। ঘটনাস্থলে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের যৌথ দল কাজ করছে। লুট হওয়া টাকার সঠিক পরিমাণ নিশ্চিত করার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

টেকনাফে বাসে ডাকাতি, ৫৭ লাখ টাকা লুট ও ৩ জন গুলিবিদ্ধ

আপডেট সময় : ০৫:০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬