ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা: ছাত্রদল সভাপতিসহ ১১ জনের জামিন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উৎসব: নিবন্ধন ও লেখা আহ্বান চেক ডিজঅনার মামলায় রিজেন্ট চেয়ারম্যান সাহেদের এক বছরের কারাদণ্ড আবারও বাড়ল এলপিজির দাম, নতুন দর ১ হাজার ৫৯৮ টাকা টেকনাফে বাসে ডাকাতি, ৫৭ লাখ টাকা লুট ও ৩ জন গুলিবিদ্ধ ঢাকার চারপাশের নৌপথ সচল ও বেসরকারি ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত সাবেক আইজিপি বেনজীর বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সিলেটে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক আটক সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে স্কুল মিল

দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত সাবেক আইজিপি বেনজীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কারাবন্দী বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ জামিনে মুক্তি পেয়েছেন। গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করার পর, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গত ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান।

বেনজীর আহমেদের পারিবারিক সূত্রের দাবি, কারামুক্ত হওয়ার পর তিনি ইউরোপের কোনো একটি দেশে যাওয়ার চেষ্টা করছেন। তবে আদালতের দেওয়া শর্ত অনুযায়ী, বেনজীর আহমেদ দুবাই ত্যাগ করতে পারবেন না এবং তার পাসপোর্ট বর্তমানে কর্তৃপক্ষের জিম্মায় রয়েছে।

এদিকে, বেনজীর আহমেদের মুক্তির বিষয়ে বাংলাদেশ পুলিশের ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথি ও আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। সেই শুনানির পর আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন প্রদান করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। গত ১২ জুন দুবাই পুলিশ এক চিঠির মাধ্যমে এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেছিল।

বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারসহ একাধিক অভিযোগে দুদক তদন্ত চালাচ্ছে। সেই তদন্তের ধারাবাহিকতায় আন্তর্জাতিক পর্যায়েও তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিনি পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ছিলেন। ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র‌্যাবের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে সেই তালিকায় বেনজীর আহমেদের নামও অন্তর্ভুক্ত ছিল। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের আগে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এলে তিনি দেশ ত্যাগ করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের ও আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত সাবেক আইজিপি বেনজীর

আপডেট সময় : ০৫:০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬