ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিরোজপুরের বলেশ্বর নদীতে অবৈধ জাল বিরোধী যৌথ অভিযান টেকনাফে বিকাশের ৬০ লাখ টাকা লুট, গুলিবিদ্ধ সেলস রিপ্রেজেন্টেটিভ চলতি মাসেই নতুন দুদক কমিশন গঠনের প্রত্যাশা নতুন সচিবের আইন কর্মকর্তা নিয়োগের অভিযোগ তদন্তে কোনো আপত্তি নেই অ্যাটর্নি জেনারেলের বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার জুলাইয়ে রেমিট্যান্স এল ৩৫ হাজার কোটি টাকা ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন: ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৪১ ঢাকার চারপাশের নদীপথে ওয়াটার বাস চালুর উদ্যোগ নিচ্ছে সরকার কাঁচা মরিচের দাম কমাতে আমদানির অনুমতি দিল সরকার সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণের উদ্যোগ নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা

কটিয়াদীতে তিতাসের পাইপলাইনে ছিদ্র, দুই মাস ধরে অনবরত বের হচ্ছে গ্যাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় তিতাস গ্যাসের একটি আন্তঃজেলা পাইপলাইনে ছিদ্র হয়ে গত প্রায় দুই মাস ধরে অনবরত গ্যাস বের হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি চুন কারখানার জন্য অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা করতে গিয়ে এই পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইনটি দ্রুত মেরামতের কাজ চলছে এবং ছিদ্র হওয়ার কারণ তদন্ত করে দেখা হবে।

নরসিংদী থেকে কিশোরগঞ্জ শহরের দিকে যাওয়া তিতাস গ্যাসের এই আন্তঃজেলা পাইপলাইনটি কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীর ঘেঁষে গেছে। বর্ষার কারণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে পাইপলাইনটির ক্ষতিগ্রস্ত অংশটি পানির নিচে তলিয়ে গেছে। ফলে ওই স্থানে পানির ওপর অনবরত গ্যাসের বুদবুদ উঠতে দেখা যাচ্ছে।

স্থানীয়দের দাবি, নদীর পাড়ে ঝোপঝাড়ের আড়ালে প্রায় এক বছর আগে একটি চুন তৈরির কারখানা গড়ে তোলা হয়। প্রায় দুই মাস আগে ওই কারখানার মালিক কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় মূল পাইপলাইন থেকে অবৈধ সংযোগ নেওয়ার চেষ্টা চালান। কিন্তু সংযোগ নিতে ব্যর্থ হয়ে তারা পাইপলাইনে ছিদ্র তৈরি করে ফেলেন, যা থেকে ক্রমাগত গ্যাস বের হতে থাকে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা মোকারম বিল্লাহ। তবে এ বিষয়ে চুন কারখানার মালিক বা তার কোনো প্রতিনিধির বক্তব্য পাওয়া যায়নি।

দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে রাষ্ট্রীয় সম্পদের এমন অপচয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় যুবক রফিকুল ইসলাম। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে কিশোরগঞ্জ তিতাস গ্যাস আঞ্চলিক বিপণন কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোশাররফ হোসেন জানান, সংশ্লিষ্ট আন্তঃজেলা পাইপলাইনটির রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব ময়মনসিংহ কার্যালয়ের অধীনে। নদীতে পানি বেশি থাকায় মেরামতকাজে কিছুটা জটিলতা দেখা দিলেও আগামী দুই-এক দিনের মধ্যে পাইপলাইন মেরামতের কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি পাইপলাইনে কীভাবে ছিদ্র হলো, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

কটিয়াদীতে তিতাসের পাইপলাইনে ছিদ্র, দুই মাস ধরে অনবরত বের হচ্ছে গ্যাস

আপডেট সময় : ০৫:০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬