ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জুলাইয়ে রেমিট্যান্স এল ৩৫ হাজার কোটি টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে ২৮৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা ১১ পয়সা বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৩৫ হাজার ২১০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে আজ রোববার এই তথ্য প্রকাশ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৪৭ দশমিক ৮০ মিলিয়ন ডলার। সেই হিসেবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ ১৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এর আগে বিদায়ী অর্থবছরের শেষ মাস জুনে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮২ মিলিয়ন ডলার।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে বৈধ পথে মোট ৩ হাজার ৫৫৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এটি আগের অর্থবছরের ৩ হাজার ৩২ দশমিক ৯০ মিলিয়ন ডলারের তুলনায় ৫২৬ মিলিয়ন ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ বেশি। বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধির পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। তাদের মতে, হুন্ডি প্রতিরোধে সরকারের কার্যকর উদ্যোগ, প্রবাসীদের জন্য নগদ প্রণোদনা, ব্যাংকিং সেবার সহজলভ্যতা বৃদ্ধি এবং বৈধ পথে অর্থ পাঠানোর সুযোগ সম্প্রসারণের ফলে এই ইতিবাচক প্রভাব পড়েছে।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৮৫ দশমিক ৯০ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের ২৪৭ দশমিক ৮০ মিলিয়ন ডলারের তুলনায় ১৫ দশমিক ৪ শতাংশ বেশি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

জুলাইয়ে রেমিট্যান্স এল ৩৫ হাজার কোটি টাকা

আপডেট সময় : ০৭:০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬