ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে চেলসি গোলরক্ষক মার্তিনেজ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ

সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণের উদ্যোগ নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরে ‘মৌলিক সাংবাদিকতা ও নৈতিক প্রতিবেদন’ বিষয়ক দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল কনভেনশন হলে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মশালাটি চলে। গাজীপুর জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ আয়োজনে এতে প্রায় ৮০ জন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়ার হাতে জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্যপদের সনদ তুলে দেন। এই সম্মাননা গ্রহণ করে জেলা প্রশাসক বলেন, এই স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

কর্মশালার দ্বিতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্যে সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেন, বর্তমানে এআই (AI)-এর যুগে সত্য-মিথ্যা যাচাই করে তথ্য সরবরাহ করা সাংবাদিকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন। তিনি আরও জানান, ভবিষ্যতে দেশে অপসাংবাদিকতা রোধকল্পে সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণের বিষয়ে সরকার সিদ্ধান্ত নিচ্ছে এবং এ ক্ষেত্রে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, রাষ্ট্র ও ক্ষমতাবানকে প্রশ্ন করা এবং জবাবদিহিতার মধ্যে রাখাই সাংবাদিকতার মূল কাজ। এটি গণতন্ত্রকে শক্তিশালী করে। কর্মশালায় উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, কোনো অপশক্তির কাছে গণমাধ্যমকে পরাজিত হতে দেওয়া যাবে না। শিশু ও নারীর অধিকারসংক্রান্ত প্রতিবেদন তৈরিতে সংবেদনশীলতা, তথ্য যাচাই এবং ভুক্তভোগীর মর্যাদা রক্ষার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

কর্মশালায় সাংবাদিকতার মৌলিক নীতিমালা, নৈতিক প্রতিবেদন তৈরির কৌশল, তথ্য যাচাই, শিশু সুরক্ষা, শিশুশ্রম ও বাল্যবিবাহবিষয়ক আইন এবং গণমাধ্যমের সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া, জেলা প্রশাসকের ‘ভালো কাজের ভালো মানুষ’ উদ্যোগের অংশ হিসেবে গাজীপুরের তিনটি মানবিক কার্যক্রম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণের উদ্যোগ নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা

আপডেট সময় : ০৬:১৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬