ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ জেলায় ছড়িয়েছে অ্যানথ্রাক্স, আক্রান্ত শতাধিক মানুষ জাতিসংঘে এরদোয়ানের শান্তির আহ্বানে বিশ্ব বিবেকের প্রতিধ্বনি: এমিনি পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ আটক ১ মাদক কারবারি পাসপোর্ট পুনরায় ইস্যুর নতুন নিয়ম, দ্বিতীয়বার হারালে ১০ হাজার টাকা জরিমানা এমপি-মন্ত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নই ওঠে না: ডা. শফিকুর রহমান নারী রেফারিকে হেনস্তা ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্যে বরখাস্ত হিগুয়েইন খেলাফতের দায়িত্ব পালনে প্রশিক্ষণের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছে: শফিকুর রহমান বাসের নতুন ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি, কার্যকর ২২ সেপ্টেম্বর দেশের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল বসাবে সরকার

৩৬ দিন সাগরে ভেসে থাকার পর মহেশখালীতে দুই শ্রীলঙ্কান জেলে উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:২২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গোপসাগরে দীর্ঘ ৩৬ দিন ভাসমান অবস্থায় কাটানোর পর কক্সবাজারের মহেশখালী উপকূল থেকে শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাগরে ভাসমান অবস্থায় তীব্র খাদ্য ও পানির সংকটে পড়ে তারা কাঁচা মাছ খেয়ে কোনোমতে বেঁচে ছিলেন বলে জানিয়েছেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন শ্রীলঙ্কার ডেভিনুওয়ারা এলাকার বাসিন্দা এসএইচ চামিন্দা (৫১) এবং তাঁর ছেলে সাউন্ডা হান্নাদিগি পিয়াওয়াটিং (৩০)। তাঁরা সম্পর্কে বাবা ও ছেলে বলে নিজেদের পরিচয় দিয়েছেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান শনিবার (২৫ জুলাই) এই উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, গত বুধবার (২২ জুলাই) বঙ্গোপসাগরের সোনারচর এলাকার কাছাকাছি একটি ফাইবার ট্রলারে ভাসমান অবস্থায় ওই দুই শ্রীলঙ্কান নাগরিককে দেখতে পান বাংলাদেশি জেলেরা। পরে তাঁদের উদ্ধার করে নিজেদের মাছ ধরার নৌকায় তুলে নেওয়া হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে তাঁদের মহেশখালীতে নিয়ে আসা হয়।

উদ্ধারকারী জেলে দলের মাঝি জিয়াউর রহমান জানান, সাগরে মাছ ধরতে গিয়ে এই দুই শ্রীলঙ্কান জেলে পথ হারিয়ে ফেলেন এবং একপর্যায়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভাসতে থাকে। জীবন বাঁচাতে তাঁরা একটি বড় মাছ ধরে তা কাঁচা অবস্থায় খেয়ে বেঁচে ছিলেন। সাগরে ভাসমান থাকার পুরো সময়টিতে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট ছিল তাঁদের।

মহেশখালী থানার ওসি মজিবুর রহমান জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে উদ্ধার হওয়া ব্যক্তিরা শ্রীলঙ্কার নাগরিক। তাঁদের নিখোঁজ হওয়া এবং দীর্ঘদিন সাগরে ভেসে থাকার পুরো বিষয়টি পুলিশ বর্তমানে যাচাই করে দেখছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

৩৬ দিন সাগরে ভেসে থাকার পর মহেশখালীতে দুই শ্রীলঙ্কান জেলে উদ্ধার

আপডেট সময় : ০৯:২২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬