ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ জেলায় ছড়িয়েছে অ্যানথ্রাক্স, আক্রান্ত শতাধিক মানুষ জাতিসংঘে এরদোয়ানের শান্তির আহ্বানে বিশ্ব বিবেকের প্রতিধ্বনি: এমিনি পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ আটক ১ মাদক কারবারি পাসপোর্ট পুনরায় ইস্যুর নতুন নিয়ম, দ্বিতীয়বার হারালে ১০ হাজার টাকা জরিমানা এমপি-মন্ত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নই ওঠে না: ডা. শফিকুর রহমান নারী রেফারিকে হেনস্তা ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্যে বরখাস্ত হিগুয়েইন খেলাফতের দায়িত্ব পালনে প্রশিক্ষণের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছে: শফিকুর রহমান বাসের নতুন ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি, কার্যকর ২২ সেপ্টেম্বর দেশের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল বসাবে সরকার

জুলাই বিপ্লব দেশ থেকে দেশে ছড়িয়ে পড়ছে: নাহিদ ইসলাম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশটির শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের এই জেগে ওঠা মূলত জুলাই বিপ্লবেরই ধারাবাহিকতা। শনিবার দুপুরে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লব এখন দেশ থেকে দেশে ছড়িয়ে পড়ছে এবং এর প্রভাবে দক্ষিণ এশিয়ার সব সরকারই সতর্ক অবস্থানে রয়েছে।

ভারতের চলমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, সেখানে তরুণদের ভয় পাওয়া শুরু হলেও বাংলাদেশে সরকার উল্টো পথে হাঁটছে। তিনি বলেন, সরকার ক্ষমতায় এসেই জনগণের রায়কে অবজ্ঞা করছে। জুলাই বিপ্লব, ছাত্র-তরুণদের আন্দোলন এবং এ দেশের হাজারো মানুষের আত্মত্যাগকে ভুলে গেলে বিএনপি ও তারেক রহমানের সরকারকেই এর পরিণতি ভোগ করতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

দেশের বর্তমান পরিস্থিতি ও সংস্কারের দাবি তুলে নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ সংবিধান সংস্কারের প্রত্যাশায় জীবন দিয়েছে। কিন্তু বিএনপির কিছু দালাল বুদ্ধিজীবী সংস্কারের পরিবর্তে সংশোধনের কথা বলছে। সরকার ৩১ দফার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন না করে প্রতারণা করছে এবং সংস্কারের অভাবে আন্তর্জাতিক সহায়তা থেকেও বঞ্চিত হচ্ছে।

ঢাকায় গ্যাস সংকট ও জ্বালানি, বিদ্যুৎ এবং সিলিন্ডারের মূল্যবৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, বাজেটের মাধ্যমে মধ্যবিত্তের ওপর করের বোঝা চাপানো হয়েছে। এছাড়া নির্বাচন ব্যবস্থা নিয়ে অভিযোগ তুলে নাহিদ ইসলাম দাবি করেন, স্থানীয় সরকার নির্বাচনের আগেই নির্বাচন কমিশন পুনর্গঠন বা বর্তমান কমিশনারদের পদত্যাগ করতে হবে। সরকার বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করায় নির্বাচন ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন। সবশেষে তিনি মন্তব্য করেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে বর্তমান সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

জুলাই বিপ্লব দেশ থেকে দেশে ছড়িয়ে পড়ছে: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৭:৩১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬