ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ চীন সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস বেনফোল্ড মুরাদনগরে মায়ের অজান্তে ৫০ হাজার টাকায় শিশু বিক্রি, ফিরে পাওয়ার আকুতি ডারউইন টেস্টে অসামান্য হাসান মাহমুদ, মনে রাখার মতো এক জয় ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন জানাল মন্ত্রিসভা মধ্যপ্রাচ্যে অস্থিরতা: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ঝিনাইদহে ৬ মাসে ১৮৯ জনের আত্মহত্যা, গত বছরের চেয়ে বেড়েছে ১৪ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস পরীক্ষা শেষে শুটিংয়ে ফিরলেন অভিনেত্রী মাফতুহা জান্নাত জীম সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের ভোগান্তি চরমে গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত তিন আরোহী

সাংবাদিককের রক্তে ভিজলো ডিসি ও এসপি অফিসের সামনের মাটি

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৫:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে

সাংবাদিককের রক্তে ভিজলো ডিসি ও এসপি অফিসের সামনের মাটি

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী:
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হামলায় আহত সাংবাদিক ইমরান হোসেন মনিম।

রাজবাড়ীতে বালুমহাল ইজারার দরপত্র নিয়ে দুই পক্ষের মারামারির ভিডিও ধারণ করায় মাছরাঙা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম (৩৫) কে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
তার ওপর হামলার সময় ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা সেখান থেকে সটকে পড়েন বলে অভিযোগ করেন আহত সাংবাদিক ইমরান হোসেন মনিম।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইমরান হোসেন মনিম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বালুমহালের ইজারার দরপত্র জমা দেয়ার শেষ দিন ছিল আজ। এ ইজারাকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুটি গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তিনি মোবাইল ফোনে ওই মারামারির ভিডিও ধারণ করলে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। তার মাথায় দুটি সেলাই লেগেছে।

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে আমরা আইনগত পদক্ষেপ নিবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিককের রক্তে ভিজলো ডিসি ও এসপি অফিসের সামনের মাটি

আপডেট সময় : ০৫:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫